Blog

  • জ্ঞানার্জনের বিকল্প নেই, এ জন্য বই পড়তে হবে: জেলা প্রশাসক রাব্বি মিয়া

    জ্ঞানার্জনের বিকল্প নেই, এ জন্য বই পড়তে হবে: জেলা প্রশাসক রাব্বি মিয়া

    নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেছেন, জ্ঞানার্জনের বিকল্প নেই, এ জন্য বই পড়তে হবে। আমাদের মানবিক গুন সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হলে বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে। তিনি বলেন পুথিগত বিদ্যা দিয়ে সার্টিফিকেট অর্জন করা যায় কিন্তু সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে হলে আমাদের নিজস্ব সাহিত্য, সংস্কৃতি এবং ইতিহাস জানতে হবে। আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হলে বই পড়তে হবে।
    তিনি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পাঠাগার স্থাপনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, আমাদের শিক্ষার্থীরা যাতে বই পড়ার সুযোগ পায় সে জন্য স্কুলের পাঠাগার গুলোতে পর্যাপ্ত বই রাখতে হবে।
    তিনি আরো বলেন একজন শিক্ষার্থীর জীবনে শুধুমাত্র জিপিএ-৫ কিংবা আর্থিক স্বচ্ছলতাই জীবনের সবকিছু হতে পারেনা। জ্ঞানার্জনের মাধ্যমে যদি নিজেকে সত্যিকারের মেধাবী সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে তাহলে তাকেই দেশ ও সমাজ তাকে খুঁজবে।
    তিনি শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষকদের প্রতি যথাযথ ভাবে সম্মান প্রদর্শনের জন্য আহবান জানিয়ে বলেন, তোমরা যদি মা-বাবা এবং গুরুজনকে সম্মান করো তাহলে একদিন তুমিও অন্যদের কাছ থেকে সম্মান পাবে।
    সোমবার সকালে দ্বিতীয় বারের মতো দেওভোগ ভুইয়ারবাগে বিদ্যানিকেতন হাই স্কুলে কৈশোর তারণ্যে বই এই আহবানে তিনদিন ব্যাপী বই মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকাশক কাকলী প্রধান, বিদ্যানিকেতন ট্রাষ্টির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন চুন্নু, পরিচালনা পরিষদের সদস্য আবদুস সালাম, মোয়াজ্জেম হোসেন সোহেল, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা। এর আগে বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা মেলায় উদ্ধোধনী নৃত্য পরিবেশন করেন। পরে প্রধান অতিথি বই মেলার উদ্ধোধন করেন। এবারের বই মেলায় ঢাকা থেকে ১২টি প্রকাশনা সংস্থা অংশ গ্রহন করছেন।#

  • শামীম ওসমানের হুঁশিয়ারী: মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও ইভটিজারকে ছাড় দেব না 

    শামীম ওসমানের হুঁশিয়ারী: মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও ইভটিজারকে ছাড় দেব না 

    কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও ইভটিজারকে ছাড় দেবেন না বলে কড়া হুঁশিয়ারী দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। রবিরার বিকেলে শহরের ইসদাইর এলাকায় ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন, ভায়া সৈনিক নাগিনা জোহ স্মৃতি পাঠাগার ও বিজ্ঞানাগারের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারী দেন।

    শামীম ওসমান বলেন, আমরা একটা ভালো নারায়ণগঞ্জ চাই। সেজন্য সবার সাহায্য দরকার। ইলেকশন করব কি করব না সেটা পরের ব্যাপার। তবে কোন অন্যায়কেই প্রশ্রয় দেয়া হবে না। আমি আপনাদের দোয়্টাুকু চাই। ইভটিজিংয়ের শিকার হয়ে বহু মেয়ে লেখাপড়া ছেড়ে দিয়েছে, আত্মহত্যা করেছে। কিন্তু আমি আর কাউকে ছাড় দেব না। মাদক, সন্ত্রাস ও ইভটিজারদের বিরুদ্ধে তিনি যুব সমাজকে রুখে দাঁড়ানোর আহবান জানান। পাশাপাশি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলুন।

    নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শাহ্ নিজাম এ অনুষ্ঠানের আয়োজন করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদকমহসিন মিয়া ও ইসদাইর সমাজ উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা লুৎফর আহম্মেদ খান। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণসহ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

    শামীম ওসমান এসময় তার নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, বিগত সময়ে সংসদ সদস্য থাকাকালীন সময়ে আমি ২ হাজার ৬শ’ কোটি টাকার উন্নয়ন করে সারা দেশে রেকর্ড সৃষ্টি করেছিলাম। এবার তার দ্বিগুন ছাড়িয়ে এখন পর্যন্ত ৭ হাজার ১শ’কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। এছাড়া ভবিষ্যতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লা স্টেডিয়ামের বিপরীত পাশে একটি ৫০০ বেডের একটি অত্যাধুনিক হাসপাতাল, একটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয় নির্মানের পরিকল্পনার কথাও জানান তিনি।

    নারায়ণগঞ্জ শহরের যানজট প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ১৪ কোটি টাকা দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংস্কার করেছিলাম। আবারো ১৮ কোটি টাকার সংস্কারের কাজ এনেছি। তবে সিটি করপোরেশন গত ছয় মাস ধরে একটি ছোট্ট ড্রেনের কাজ করছে। যার কারনে আমরা লিংক রোডের সংস্কারের কাজ করতে পারছি না। একটা ড্রেনের কাজ করতে কি ছয় মাস লাগে? এর জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ যানজটের ভোগান্তির শিকার হচ্ছে। তিনি বলেন, এলজিটির রাস্তার জন্য ৮৫ কোটি টাকার নতুন বরাদ্দ এনেছি। ডিএনডির উন্নয়ন কাজ এনেছি। সেনাবাহিনী দ্রুততার সাথে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আগামী বর্ষা মৌসুমে ডিএনডি এলাকায় কোন পানি (জলাবদ্ধতা) থাকবে না।#

  • মাদার তেরেসা সম্মাননা পেলেন মঞ্জুর কাদের

    মাদার তেরেসা সম্মাননা পেলেন মঞ্জুর কাদের

    এবার আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এবার মাদার তেরেসা সম্মাননা পেলেন ফতুল্লা মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা এস এম মঞ্জুর কাদের পিপিএম। গত শুক্রবার বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান কামাল, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিবপীরজাদা শহিদুল হারুন, আমার সময় পত্রিকার নির্বাহী সম্পাদক লায়ন মীযানুর রহমান প্রমুখ।

    উল্লেখ্য, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য এর আগে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের (পিপিএম)। ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (পিপিএম) এর কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় পুরুষ্কার ঘোষণা করা হয়। ওয়ারেন্ট তামিল, অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস, মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলার উন্নতি অব্যাহত রাখায় মঞ্জুর কাদেরকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেয়া হয়।#

  • বন্দরের ধামগড় ইউপি’র স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন

    বন্দরের ধামগড় ইউপি’র স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন

    গতকাল শনিবার সকাল ৯টায় ধামগড় ইউপি’র দশদোনা-হালুয়াপাড়ায় অবস্থিত শেখ জামাল উচ্চ বিদ্যালয়ে অত্র ধামগড় ইউপি’র ১ ও ২নং ওয়ার্ডের প্রায় ৪ হাজারের অধিক ব্যক্তিকে জাতীয়তা চিহ্নিতকরণের প্রধান ধারক হিসেবে পরিচিত স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করা হয়। এসময় ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. একে লুৎফুল কবির, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ’র আইন বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম, অত্র ইউপি’র ৩নং ওয়ার্ড মেম্বার আবু সাঈদ, ৪নং ওয়ার্ড মেম্বার নবীর হোসেন, ২নং ওয়ার্ড মেম্বার ফয়েজুর রহমান মোল্লা, ১নং ওয়ার্ড মেম্বার বাবুল হোসেন, ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ প্রত্যাশি আল আমিন খন্দকার ও নজরুল ইসলাম বাদশা, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, গোলজার হোসেন, নবী দেওয়ান, মোশাররফ, রাসেল, বিল্লাল, কামাল হোসেন, আ’লীগ নেতা নাসির উদ্দিন, সাদেক ভূঁইয়া সহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ও অত্র ইউপি’র বিভিন্ন জনসাধারণ অংশ নেন। কিন্তু প্রচন্ড রোদে ৪-৫ ঘন্টা লাইনে দাড়িয়ে দীর্ঘ প্রক্রিয়া মেনে কার্ড পাবার বিষয়টি জনপ্রতিনিধি সহ জনগনকে যথেষ্ট পীড়া দিয়েছে এবং এ নিয়ে সমগ্র দিন কার্ড বিতরণস্থলে চরম অসন্তোষ বিরাজ করেছে বলে সরেজমিনে দেখতে পাওয়া গেছে।

    এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, লোকবল যথেষ্ঠ ছিল। বৃষ্টির কারণে জনগণের কষ্ট হয়েছে এবং কাজের স্বাভাবিক গতিতে শৃঙ্খলা নষ্ট হয়ে কাজের গতি মন্থর হয়ে গিয়েছে। জনসাধারণের কষ্টের কথা মাথায় রেখে অত্র স্কুলে কার্ড বিতরণ কার্যক্রম আরও একদিন বাড়ানো হয়েছে।#

  • পেটের ভেতরে ইয়াবা বহন করা অবস্থায় মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র‌্যাব

    পেটের ভেতরে ইয়াবা বহন করা অবস্থায় মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র‌্যাব

    পেটের ভেতরে অভিনব পদ্ধতিতে ইয়াবা বহন করা অবস্থায় আবু মোসলেম উদ্দিন ওরফে ইদ্রিস মাস্টার নামে সাবেক এক মাদ্রাসা শিক্ষককে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আটক করেছে র‌্যাব-১১ সদস্যরা। শুক্রবার রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে মেডিক্যাল পরীক্ষা নীরিক্ষার পর নিশ্চিত হয়ে তার পায়ুপথ দিয়ে বের করা হয় স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেট ভর্তি ২ হাজার ৪শ’ পিছ ইয়াবা ট্যাবলেট। রাতেই সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
    মোসলেম উদ্দিন কক্সবাজার জেলার মহেশপুর থানার শাহ্পুরী দ্বীপ এলাকার একটি কওমী মাদ্রায় শিক্ষকতা করতেন। গত প্রায় এক বছর যাবত তিনি ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয়েছেন বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
    প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত ব্যাটালিয়ান অধিনায়ক (ভারপ্রাপ্ত সিও) মেজর আশিক বিল্লাহ জানান, গত দুই মাস আগে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতারের পর আবু মোসেলম উদ্দিন সম্পর্কে তথ্য প্রকাশ পায়। তিনি এক সাথে আড়াই থেকে তিন হাজার পিছ ইয়াবা নিজের পায়ুপথ দিয়ে পেটের ভিতরে প্রবেশ করিয়ে কক্সবাজার থেকে অভ্যন্তরীন বিমানে এসে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। প্রতি চালানে মূল ডিলারদের কাছ থেকে তিনি বিশ হাজার টাকা করে পেয়ে থাকেন। গত এক বছরে বিশ থেকে পঁচিশবার এভাবে ইয়াবা ট্যাবলেট নারায়ণগঞ্জে এনে সরবরাহ করেছেন। প্রতি মাসে তিন থেকে চারবার তিনি এভাবে ইয়াবা সরবরাহ করে থাকেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে পেটে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে অভ্যন্তরীন বিমানে করে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকেই র‌্যাব তাকে অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় নামলে র‌্যাব তাকে আটক করে স্থানীয় একটি বেসরকারি মেডিক্যাল সেন্টারে নিয়ে শারিরীক পরীক্ষা করায়। সেখানে ডিজিটাল এ´-রে রিপোর্টে তার পেটে ইয়াবার প্রমান পাওয়া গেয়ে র‌্যাব জিজ্ঞাসাবাদ করলে আবু মোসলেম উদ্দিন ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন। পরে তিনি নিজেই পায়ুপথ দিয়ে ইয়াবার প্যাকেট বের করেন। র‌্যাব জানায়, মোসলেম উদ্দিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।#

  • রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বরাবো এলাকা থেকে বাবু ও সুমন মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবু বরাবো পশ্চিমপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে ও সুমন মিয়া রসুলপুর এলাকার কালু মিয়ার ছেলে।রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই রাশিদুল হাসান জানান, বাবু ও সুমন মিয়া দীর্ঘদিন ধরে তাদের নিজ নিজ এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছে। বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ১০৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।#

  • সুন্দর আলী ও হালিম সিকদার মেয়র নির্বাচিত

    সুন্দর আলী ও হালিম সিকদার মেয়র নির্বাচিত

    ২৫ জুলাই নারায়ণগঞ্জের আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচনে আড়াইহাজার পৌরসভা থেকে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকের সুন্দর আলী ও গোপালদী পৌরসভায় আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকের এম এ হালিম সিকদার বিপুল ভোটের ব্যবধানে বিএনপি সমর্থিত প্রার্থীদের পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন।

    আড়াইহাজার পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের রিটানিং অফিসার কর্তৃক বেসরকারী ফলাফলে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকে ১৩,৪৩২ ভোট পেয়ে সুন্দর আলী মিয়া মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতিকে মেয়র প্রার্থী পারভীন আক্তার পান ২৩০৮ভোট।

    অপরদিকে গোপালদী পৌরসভার ৯টি ওয়ার্ডের ১১টি ভোট কেন্দ্রে সব কয়টির রিটানিং অফিসার ঘোষিত বেসরকারী ফলাফলে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকে ১৬,৪৩৭ ভোট পেয়ে এম এ হালিম সিকদার মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতিকে মেয়র প্রার্থী পারভীন আক্তার পান ২৭২৭ ভোট।#

  • কেন্দ্র দখলের অভিযোগ এনে বিএনপি প্রার্থীদের ভোট বর্জন

    কেন্দ্র দখলের অভিযোগ এনে বিএনপি প্রার্থীদের ভোট বর্জন

    আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় কোন প্রকার ঘোলযোগ ছাড়াই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকালে মোষলধারে বৃষ্টির মধ্যেও কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল। ভোটারদের উৎসাহ উদ্দিপনার মধ্যে ভোট দিতে দেখা গেছে। তবে দিনের মাঝামাঝি সময়ে আড়াইহাজার পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী পারভীন আক্তার রিটানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন, এ পৌরসভার নয়টি কেন্দ্রের সকল কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দিয়ে ভোট কেন্দ্র গুলো আওয়ামীলীগের প্রার্থীর লোকজন দখল করে নেয়। তার কিছুক্ষন পর গোপালদী পৌরসভার বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মুশফিকুর রহমান নির্বাচনে কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

    সকালের দিকে মুষলধারে বৃষ্টির কারনে ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি একটু কম ছিল। বেলা ১০টার দিকে বৃষ্টি কমে আসলে পেককাদার মধ্যে ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের প্রচন্ড ভিড় দেখা যায়। দীর্ঘ লাইনে দাড়িয়ে নারী ও পুরুষ ভোটারা ভোট দেয়। বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের বেশ উপস্থিতি দেখা যায়। সকালে ভোট শুরু হওয়ার পর গোপালদী পৌরসভার সদাসদী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে কিছুটা উত্তেজনা দেগা দিলে আইনশৃংখালা বাহিনীর হস্তক্ষেপে তার নিরসন হয়।

    সকাল সাড়ে নয়টার দিকে আড়াইহাজার পৌরসভার সরকারী সফর আলী কলেজেও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে পুলিশ তা নিয়ন্ত্রনে আনে। বেলা ১১টার দিকে কামরানীরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জালা ভোট দেওয়ার অভিযোগ করে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী পারভীন আক্তার। আড়াইহাজার ও গোপালদী পৌরসভার ভোট কেন্দ্রগুলো ঘুরে সকালের দিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীদের এজেন্টদের ভোট কেন্দ্রে দেখাগেলে ও দুপুরের দিকে তাদের বেশীরভাগই দুপুরের খাবারের কথা বলে কেন্দ্র থেকে চলে আসে বলে প্রিসাইডিং অফিসাররা জানান। এ দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন চলে।

    আড়াইহাজার পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী পারভীন আক্তারের সকল ভোট কেন্দ্রের ভোট স্থগিতের ব্যাপারে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী সুন্দর আলী বলেন, বিএনপি মেয়র প্রার্থী তাদের নিশ্চিত পরাজয় আচ করতে পেরে নির্বাচন বাঞ্চাল করার জন্য এ মিথ্যা অভিযোগ করেছে।

    অপরদিকে গোপালদী পৌরসভার বিএনপির মেয়র প্রার্থীর মুশফিকুর রহমানের ভোট বর্জনের ব্যাপোরে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী এম এ হালিম সিকদার বলেন, নির্বাচনে পরাজিত হবে দেখেই এ সুষ্ঠু ও সুন্দর নির্বাচনকে কলঙ্কিত করতে এবং রাজনৈতিক ফায়দা লোটার জন্য নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

    আড়াইহাজার পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী পারভীন আক্তারের ভোট কেন্দ্র দখলের ও ভোট কেন্দ্রের ভোট স্থগিত চেয়ে লিখিত আবেদনের ব্যাপারে আড়াইহাজার পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার ফয়সল কাদের বলেন, বিএনপি প্রার্থীর অভিযোগটির ব্যাপারে তাৎক্ষনিকভাবে প্রত্যেকটি ভোট কেন্দ্রে ম্যাজিষ্ট্যাট,আইনশৃংখলা বাহিনী ও নির্বাচন কমিশনের টিম ঘুরে এবং প্রিসাইডিং অফিসারদের সাথে কথা বলে এর কোন সত্যতা পাওয়া যায়নি। গোপালদী পৌরসভার নির্বাচনের রিটানিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান জানান, গোপালদী পৌরসভার প্রতিটি কেন্দ্রেই শতস্ফুর্ত ভোট হয়। এখানে কোন কেন্দ্রেই কোন প্রকার সমস্যা ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকালে ভোট গ্রহন শেষে প্রতিটি কেন্দ্রে উপস্থিত প্রার্থীদের এজেন্টদের সামনে ভোট গণনা করা হয়।#

  • সাংবাদিক রাসেলের মায়ের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত

    সাংবাদিক রাসেলের মায়ের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত

    সাংবাদিক রাসেলের মা মরহুমা সামশাদ বেগমের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী গতকাল বুধবার (২৫ জুলাই) পালিত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত পবিত্র কোরআন খানি খতম শেষে নতুন জিমখানা গাউছিয়া সুন্নিয়া মক্তবখানায় মরহুমার বিদ্রেহী আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে গরীবদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়। বিকেলে মরহুমার কবর জিয়ারত করা হয়েছে।

    মরহুমা সামশাদ বেগম দৈনিক আমাদের পথের সময় পত্রিকার প্রকাশক ও অনলাইন নিউজ পোর্টাল পথেরসময় ডটকম এর প্রকাশক,সম্পাদক তৌকির আহমেদ রাসেলের মা। উল্লেখ্য, দীর্ঘ দিন অসুস্হ্য থাকার পর ২০১৬ সালের ২৫ জুলাই সোমবার বেলা ১১টা ৫৫ মিনিটে শহরের নতুন জিমখানাস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি।#

  • বন্দরের মালিবাগে যুবকের রহস্যজনক মৃত্যু

    বন্দরের মালিবাগে যুবকের রহস্যজনক মৃত্যু

    বন্দর উপজেলাধীন মুছাপুর ইউপির মালিবাগ এলাকা থেকে বুধবার সকালে নজরুল ইসলাম (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। মৃত নজরুল ইসলাম অত্র উপজেলার মুছাপুর ইউপি’র মালিবাগ মোল্লাবাড়ি’র হাবিব উল্লা’র ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, ২৪ জুলাই মঙ্গলবার রাতের খাবার শেষে নজরুল তার ঘরে ঘুমোতে যায়। ভোরে ফজর নামাজ পড়ার জন্য তার বাবা তাকে ডাকতে গিয়ে তাকে ঘরে দেখতে না পেয়ে তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলেও তার কোন সন্ধান পায়নি। পরবর্তীতে স্থানীয় এক লোক ঘাস কাটতে গিয়ে নজরুলের লাশ পানিতে ভাঁসতে দেখে স্থানীয়দের বিষয়টি জানায় এবং তাদের বাড়ির দক্ষিন পাশে ও বাশার পেপার মিলের উত্তর পাশে জনৈক ফজলুল হকের পতিত জমিতে জমাটবাধা পানিতে ভাসমান অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে নিকটস্থ কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও বন্দর থানার ওসি শাহীন মন্ডল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।

    এ ঘটনার দিন গতকাল মৃত নজরুলের বড় ভাই ইব্রাহিম মোল্লা (৩২) বাদি হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগের ভিত্তিতে বন্দর থানার ওসি শাহীন মন্ডল জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখা হবে।#

  • ফতুল্লায় কাভার্ড ভ্যানের চাপায়  ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত

    ফতুল্লায় কাভার্ড ভ্যানের চাপায় ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত

    নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ড ভ্যানের চাপায় আবুল কালাম আজাদ (৫৫) নামের ট্রাফিক পুলিশের এক এটিএসআই নিহত হয়েছেন। বুধবার বেলা এগারোটায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ ঘাতক কাভার্ডভ্যান ও এর চালককে আটক করেছে।

    নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শরিফুল ইসলাম জানান, শিবু মার্কেট থেকে ফতুল্লা পোস্টঅফিস রোডে কাভার্ড ভ্যানটি উল্টো পথে লিংক রোডের দিকে আসতে চাইলে ট্রাফিক পুলিশের কর্তব্যরত এটিএসআই আবুল কালাম আজাদ এতে বাধা দেন। এসময় কাভার্ড ভ্যানের চালক সিগন্যাল না মেনে আবুল বাশারকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে উঠে ঢাকার দিকে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবুল বাশারকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় ৩শ’ শয্যাবিশিষ্ট হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কাভার্ড ভ্যানের ধাক্কায় তার মাথায় মারাত্বক জখম হয়। খবর পেয়ে ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলসহ হাসাপাতালে ছুটে যান। পরে লিংক রোডের জালকুঁড়ি এলাকায় পুলিশ চেকপোস্টে ঘটনার জন্য দায়ি কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়।

    তিনি জানান, নিহত আবুল কালামের পরিবারকে দূর্ঘটনার খবর জানানো হয়েছে। তার স্বজনরা আসার পর লাশ পুলিশ লাইনে নিয়ে আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

    নিহত আবুল কালাম আজাদ ফরিদপুর জেলার মধুখালি থানার নিশ্চিন্তপুর গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশ বিভাগে গত চার বছর যাবত তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।#

  • সোনালী ব্যাংক প্রধান কার্য্যালয়ের নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার

    সোনালী ব্যাংক প্রধান কার্য্যালয়ের নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার

    নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় দিনেদুপুরে প্রক্যাশ্যে মাইক্রোবাস থেকে সোনালী ব্যাংক প্রধান কার্য্যালয়ের নিরাপত্তা প্রহরী আবদুল মান্নানের লাশ ফেলে গেছে দূর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বুধবার বেলা এগারোটায় ঢাকামুখি একটি মাইক্রোবাস থেকে লাশটি রাস্তায় ফেলে যাওয়া হয়। এসময় লাশটির পাশে একটি কালো রঙের ব্যাগ পড়ে ছিল।

    ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বুধবার বেলা এগারোটায় ঢাকামুখী একটি মাইক্রোবাস থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক স্যামস ফিলিং ষ্টেশনের পাশে লাশটি ফেলা হয়। সাথে একটি কালো রঙের ব্যাগও ফেলে যাওয়া হয়। লাশের সাথে থাকা একটি পরিচয়পত্র থেকে জানা যায় নিহত ব্যাক্তি সোনালী ব্যাংক প্রধান কার্য্যালয়ের নিরাপত্তা প্রহরীর দায়িত্বে কর্মরত ছিলেন। পরিচয়পত্রের তথ্য অনুযায়ী আব্দুল মান্নান কুমিল্লার বড়ুরা থানার কিষানপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে। নিহত আব্দুল মান্নানের চোখ সাদা রঙের টেপ দিয়ে মোড়ানো ছিলো এবং চোখে কালো সানগ্লাস ছিলো। এ ঘটনার পর শত শত উৎসুক মানুষ লাশ দেখতে জড়ো হয়।

    সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবদুস সাত্তার জানান, লাশ ফেলে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কারা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে সে ব্যাপারে আমরা তদন্ত শুরু করেছি। নিহতের সাথে থাকা পরিচয়পত্র দেখে তার পরিচয় শনাক্ত করতে পেরেছি। কুমিল্লায় তার পরিবারের স্বজনদেরকে খবর জানানো হয়েছে। তারা এলে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

    নারায়ণগঞ্জ-ক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দকী জানান,  বিভিন্ন স্থানে লাগানো সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে লাশ ফেলে যাওয়া লোকজনকে সনাক্ত করার চেষ্টা চলছে।#

  • ডিবির বরখাস্কৃত এএসআই সালাউদ্দিনের বাসা থেকে ৫,৬২০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব

    ডিবির বরখাস্কৃত এএসআই সালাউদ্দিনের বাসা থেকে ৫,৬২০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব

    জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বরখাস্কৃত সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) সালাউদ্দিনের নগরখানপুর সিদ্ধিরগঞ্জের কদমতলীর বাসায় অভিযান চালিয়ে হাজার ৬২০ পিস ইয়াবা উদ্ধার করেছে ্যাব১১। সময় করা হয় মাদক বিক্রির লাখ ৪০০ টাকা। সোমবার রাতে অভিযানে গ্রেপ্তার করা হয় সালাউদ্দিনের সহযোগী সুমন (২৫) কে

    র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি জসিম উদ্দীন চৌধুরী পিপিএম গণমাধ্যমে পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সাম্প্রতিক সময়ে সিদ্ধিরগঞ্জের বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়িকে ্যাব গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদে নারায়ণগঞ্জ এলাকায় সালাউদ্দিন নামক একজন পাইকারি ইয়াবা বিক্রেতার নাম উঠে আসে যে নিজের প্রাইভেট কারে করে ইয়াবা বিক্রেতাদের কাছে ইয়াবা পৌঁছে দেয়। কয়েকদিন আগে গোপনসূত্রে কদমতলী এলাকায় ফ্রেন্ডস টাওয়ারে সালাউদ্দিনের একটি ভাড়া বাসার সন্ধান পাওয়ার পর ্যাব১১ ওই বাসার উপর নজরদারী শুরু করে

    এক পর্যায়ে সোমবার সন্ধ্যায় টার দিকে কদমতলীর ফ্রেন্ডস টাওয়ারের ভাড়া বাসায় সালাউদ্দিনের অবস্থান জানতে পেরে ্যাব১১ অভিযান চালায়। ্যাবের উপস্থিতি টের পেয়ে সালাউদ্দিন তার ড্রাইভার জাসিম পালিয়ে গেলেও, তার সহকারী সুমন গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃত সুমনের স্বীকারোক্তির ভিত্তিতে বাসার মালিক আলমাস কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে সালাউদ্দিনের বাসায় তল্লশী চালিয়ে হাজার ২০০ পিস ইয়াবা মাদক বিক্রির লাখ ৫০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। পরে রাত ৯টায় নারায়ণগঞ্জ সদর থানার নগরখানপুর এলাকায় সালাউদ্দিনের অপর ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ইয়াবা বিক্রির ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়

    গ্রেপ্তারকৃত সুমনকে জিজ্ঞাসাবাদ প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবা টাকার মালিক সালাউদ্দিন পুলিশের একজন বরখাস্থকৃত এএসআই। মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে প্রায় মাস পূর্বে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা থেকে সে বরখাস্থ হয়। সেই থেকে সালাউদ্দিন পলাতক রয়েছে বলে জানা যায়। তবে পলাতক হলেও সে এখনো নারায়ণগঞ্জ ডিবি অফিসার পরিচয় দিয়ে চলে। স্থানীয় লোকজন তাকে সালাউদ্দিন স্যার ডিবির স্যার হিসেবে চিনে

    ইতোমধ্যে সে মাদক ব্যবসা করে অগাধ অবৈধ সম্পদের মালিক বনে গেছে। নিজ মালিকানাধীন টি প্রাইভেটকার রয়েছে, যেগুলো ইয়াবা পরিবহন সরবরাহের কাজে ব্যবহৃত হয়। গ্রেপ্তারকৃত সুমন দীর্ঘদিন যাবত সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারির দায়িত্ব পালন করে আসছে

    বরখাস্তকৃত এএসআই সালাউদ্দিন পুলিশের ডিউটির ধরণ, মাদক বিরোধী অভিযানের পদ্ধতিসহ অপরাধ নিয়ন্ত্রনে পুলিশের কর্মকৌশল সম্পর্কে ধারণা থাকায় সে আইন শৃংখলা বাহিনীকে ফাঁকি দিয়ে সহজেই মাদক ব্যবসা করে যাচ্ছে। ্যাব জানায় তার বিরুদ্ধে বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হবে। #

  • আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় কে হচ্ছেন নগর পিতা ?

    আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় কে হচ্ছেন নগর পিতা ?

    আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় কে হচ্ছেন নতুন নগর পিতা ? এ নিয়ে এলাকার ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষন। ভোটাররা আওয়ামীলীগ ও বিএনপি দলীয় প্রার্থীদের রাজনৈতিক ও ব্যক্তিগত দিক বিশ্লেষন করছেন এবং কে নির্বাচিত হলে নাগরিক সুবিধা পাওয়া যাবে।

    আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে আড়াইহাজার পৌরসভা ও গোপালদী পৌরসভার সাধারন নির্বাচন। এ দুটি নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীগণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

    আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় আওয়ামীলীগ তাদের দলীয় দুইজন পরীক্ষিত,ত্যাগী ও জনপ্রিয় নেতাকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয় দিয়েছে বলে ভোটারদের অভিমত। আওয়ামীলীগ নেতাকর্মী ও তাদের সমর্থকগণ আড়াইহাজার পৌরসভায় দীর্ঘদিন যাবৎ দলীয় মেয়র প্রার্থী ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলীর নৌকা প্রতিকের পক্ষে জোরালো প্রচারনা চালিয়ে আসছিল। নির্বাচনে আওয়ামীলীগ তাদের সর্বশক্তি দিয়ে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ প্রচারনা চালায়। আওয়ামীলীগের প্রচারনা ও দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ মনোভাব ও দলমত সকলের কাছে গ্রহনযোগ্য প্রার্থী দেওয়ার কারনে আওয়ামীলীগের সমর্থকগণ তাদের সহজ জয় হবে বলে মনে করছেন। তবে দলের সিনিয়র কিছু নেতাকর্মীরা আশংকা করছেন আওয়ামীলীগের ভিতরে ঘাপটিমারা বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদানকারীরা ভোটের সময় আওয়ামীলীগের বিপক্ষে কাজ করতে পারেন। অপরদিকে আড়াইহাজার পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী উপজেলা মহিলা দলের সভানেত্রী পারভীন আক্তার বিগত পৌর নির্বাচনের মত এবারও প্রার্থী হয়ে নির্বাচন করছেন। তার নির্বাচনেও ঐক্যবদ্ধভাবে বিএনপির কেন্দ্রীয়,জেলা ও উপজেলা সহ সকল স্তরের নেতাকর্মী মাঠে নেমেছে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে। বিএনপির প্রার্থীর লোকজন বলছে নির্বাচন সুষ্ঠু হলে ও ভোট কেন্দ্রে তাদের ভোটারা ভোট দিতে পারলে বিএনপি প্রার্থীর জয় ঠেকাতে পারবেনা।

    অপরদিকে গোপালদী পৌরসভায় আওয়ামীলীগের মেয়র প্রার্থী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এ হালিম সিকদার বিএনপি সেমর্থিত মেয়র প্রার্থী থেকে বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছেন। বর্তমান অবস্থা ধরে রাখতে পারলে তার বিজয় নিশ্চিত বলেই অনেকেই মনে করছেন। অন্যদিকে এ পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মুশফিকুর রহমান এলাকায় বেশী একটা পরিচিত মুখ না বিদায় এলাকায় তার প্রচারনা বেশী একটি চোখে পড়েনি। তিনি দলীয় নেতাকর্মীদের সমন্বয় বা নির্বাচনী মাঠে প্রচারনায় ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। তার পরও বিএনপির ধানের শীষের প্রতিকের ভোট পাবেন। তবে সে ভোট তার বিজয় লাভের জন্য আশানুরূপ না হওয়ারই সম্ভাবনা রয়েছে। আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় সাধারন ভোটারদের সাথে কথা বলে ও পরিবেশ পরিস্থিতি ও ব্যক্তিগত ইমেজ বিশ্লেষন করে মনে হনে ২৫ জুলাই এ দুটি পৌরসভায় নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী সুন্দর আলী ও এ ম এ হালিম সিকদারই আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় নতুন নগর পিতা হওয়ার সুবিধা জনক অবস্থায় বয়েছে। তবে নির্বাচন পর্যন্ত নগরবাসী তাকিয়ে আছে নতুন নগর পিতা কে হয় তা দেখার জন্য।#

  • আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচন: কেন্দ্র এবং ভোটার

    আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচন: কেন্দ্র এবং ভোটার

    আড়াইহাজার পৌরসভায় মোটভোটার ২০,৭৫৭ জন। তার মধ্যে পুরুষ ১০,২৮৮ ভোট ও মহিলা ১০,৪৬৯ জন ভোটার রয়েছে। এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে ৬২টি ভোটকক্ষ রয়েছে।

    আড়াইহাজার পৌরসভার ১নং ওয়ার্ড কামরানীরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৮৮৬ ভোট, ২নং ওয়ার্ড কামরানীরচর কেন্দ্রীয় হাফিজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে ১৬৭৪ ভোট, ৩নং ওয়ার্ড ৯৯নং দাসপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫৫৬ ভোট, ৪নং ওয়ার্ড ঝাউগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২২৮৯ ভোট, ৫নং ওয়ার্ড নাগেরচর মাদ্রাসা কেন্দ্রে ৩০৭৩ ভোট, ৬নং ওয়ার্ড মুকুন্দী গাজিপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৩৯৪ ভোট, ৭নং ওয়ার্ড নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২২২১ ভোট,৮নং ওয়ার্ড সরকারী সফর আলী কলেজ কেন্দ্রে ৩৩২৭ ভোট ও ৯নং ওয়ার্ড আড়াইহাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৩৩৭ ভোট রয়েছে।

    আড়াইহাজার পৌরসভায় ২জন মেয়র প্রার্থী, সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী ১১জন ও সাধারন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ৩৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    গোপালদী পৌরসভা:

    অপরদিকে গোপালদী পৌরসভায় মোট ২৮,৩২৮জন ভোটার রয়েছেন। তার মধ্যে পুরুষ ১৮,৫৪৪জন ও মহিলা ভোটার ১৩,৭৮৪জন ভোটার রয়েছে। এ পৌরসভায় ১১টি ভোটকেন্দ্রে ৮৫টি ভোট কক্ষ রয়েছে।

    গোপালদী পৌরসভার ১নং ওয়ার্ডে ২টি কেন্দ্র পাঠানেরকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২০২১ ভোট ও  ফুলের হাসি কিন্ডার গার্টেন কেন্দ্রে ১৮৮৭ ভোট, ২নং ওয়ার্ড কলাগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩২৫৩ ভোট, ৩নং লক্ষীবরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫৯২ ভোট,  ৪নং ওয়ার্ডে ২টি কেন্দ্রর্  মারটনি এন্ড মোতালিব ভুইয়া প্রাঃ স্কুল এন্ড কিন্ডার গার্টেন(২য়তলা) কেন্দ্রে-(১) ২০৪৭ ভোট ও মারটনি এন্ড মোতালিব ভুইয়া প্রাঃ স্কুল এন্ড কিন্ডার গার্টেন(নিচ তলা) কেন্দ্রে-(২) ১৯১২ ভোট, ৫নং ওয়ার্ড সদাসদী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৯৮০ ভোট, ৬নং ওয়ার্ড সদাসদী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩২৩ ভোট,৭নং ওয়ার্ড জালাকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৩৬১ ভোট ও ৮নং ওয়ার্ড রামচন্দ্রদী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে  ২৯৪৮ভোট ও ৯নং ওয়ার্ড রামচন্দ্রদী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রে ২০০৪ ভোট রয়েছে।

    গোপালদী পৌরসভায় ২জন মেয়রপ্রার্থী, সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী ১২ জন ও সাধারন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ২৯জন প্রতিদ্বিন্দ্বিতা করছেন।

  • আজ আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচন: সকল প্রস্তুতি সম্পন্ন

    আজ আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচন: সকল প্রস্তুতি সম্পন্ন

    আজ নারায়ণগঞ্জের আড়াইহাজার ও গোপালদী পৌরসভা সাধারন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচন এর রিটানিং অফিসারের কার্যালয় হতে মঙ্গলবার প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার সহ ভোট সামগ্রী প্রেরন করা হয়েছে।

    আড়াইহাজার পৌরসভার নয়টি ওয়ার্ডের নয়টি ভোট কেন্দ্র ও গোপালদী পৌরসভার নয়টি ওয়ার্ডে ১১টি ভোট কেন্দ্রে স্ব-স্ব প্রিসাইর্ডিং অফিসারের নেতৃত্বে ভোট গ্রহনের দায়িত্বরত কর্মকর্তারা এবং কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যরা ভোট কেন্দ্র গুলোতে অবস্থান নেন। ভোট কেন্দ্র গুলোর আশে পাশে ও সড়কগুলোতে বিজিবি,র‌্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়াও আড়াইহাজার পৌরসভার নয়টি ভোট কেন্দ্র ও গোপালদী পৌরসভার চারটি ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রকে ঘিরে আইনশৃংখলা বাহিনীর কঠোর নজরদারী রয়েছে।

    আড়াইহাজার পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার ফয়সল কাদের জানান, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং প্রতিটি ভোট কেন্দ্রকে ঘিরে জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট এর নেতৃত্বে আইন শৃংখলা বাহিনী ও মোবাইল কোর্ট কাজ করছেন।

    অপরদিকে গোপালদী পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার মোহাম্মদ শফিকুর রহমান জানান, ইতিমধ্যে প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার সহ সমস্ত সামগ্রী প্রেরন করা হয়েছে। সুষ্ঠু ও অবাদ নির্বাচনের লক্ষে ভোট কেন্দ্রে ও এর আশেপাশে আইন শৃংখালা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তারা উৎসব মুখর পরিবেশে ভাল একটি নির্বাচন উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।#