Blog

  • সোনারগাঁয়ে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার  বিতরণ 

    সোনারগাঁয়ে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার  বিতরণ 

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের  শনিবার দুপুরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও  সনদপত্র  বিতরণ করা হয়েছে।  বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংসদ এর উদ্যোগে  পৌর এলাকার  তাজপুর  সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ  পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংসদ  এর সভাপতি শফিকুল ইসলাম শিপলুর সভাপতিত্বে  ও সহ- সভাপতি  মিজানুর রহমানের সঞ্চালনায়

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক  নাসির উদ্দিন আহমেদ ।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনারগাঁও  প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির  সাবেক সভাপতি রমজান আলী, মো. বাহাউদ্দিন, সোনারগাঁ জি আর ইন্সটিটিউশনের সাবেক  অভিভাবক সদস্য  আনোয়ার হোসেন আনু, অত্র স্কুলের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান। স্থানীয় অভিভাবক কামাল হোসেন, ফরিদ হোসেন,  আব্দুল জলিল, সুমন কবির,  মর্তুজ আলী, মাহফুজা সিকদার।

    এ সময় আরো উপস্থিত ছিলেন  সাংবাদিক রবিউল হুসাইন, সালাউদ্দিন আহমেদ, সুমন আল হাসান ও এরশাদ হুসাইন অন্য।

  • সোনারগাঁয়ে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ২

    সোনারগাঁয়ে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ২

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে বিপুল পরিমাণ মাদক ও একটি পিকাপসহ দুই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশের এসআই মামুনসহ সঙ্গীয় অন্যান্য পুলিশ সদস্যরা।

    শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি পিকাপ থেকে সাইদুল ইসলাম ও জাকির হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়।

    তারা নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলার কামতাল এলাকার বাসিন্দা।

    এ সময় পিকআপে তল্লাশি চালিয়ে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়েছে।

  • সোনারগাঁয়ে শ্রমিকলীগ ও যুবলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার চার

    সোনারগাঁয়ে শ্রমিকলীগ ও যুবলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার চার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা সবাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

    বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জামপুর ও পিরোজপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল শ্রমিকলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন, জামপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম ভূইয়া এবং একই এলাকার মৎস্যলীগের সভাপতি মো. মিছির আলী।

    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারী জানান, বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সোনারগাঁয়ে মুদি দোকান পুড়লো দুর্বৃত্তদের আগুনে

    সোনারগাঁয়ে মুদি দোকান পুড়লো দুর্বৃত্তদের আগুনে

    সোনারগাঁ উপজেলা কাঁচপুর নয়াবাড়ী এলাকায় গতকাল বুধবার রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে এক মুদি ব্যবসায়ীর দোকানের ৪টা ফ্রিজ ও অন্যান্য মালামাল পুড়ে কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

    উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকার ব্যবসায়ী সৈকতের মালিকানাধীন দোকানে এ আগুন লাগায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

    খবর পেয়ে সোনারগাঁ কাঁচপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও এলাকাবাসীর সহায়তায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে।

     

    কাঁচপুর ইউনিয়ন ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে আমাদের ২টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে।

     

  • সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৫ নারী

    সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৫ নারী

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে পাঁচজন নারী আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, চেঙ্গাকান্দি গ্রামের আব্দুল বারেক ও ইয়ানুছ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে ৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে। বুধবার সকালে আব্দুল বারেকের লোকজন ওই জমিতে টিনের সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে ইয়ানুছ মিয়ার নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    সংঘর্ষে আব্দুল বারেক পক্ষের হোসনে আরা, রুনা আক্তার ও হাবিজা বেগম এবং ইয়ানুছ পক্ষের সূর্য্যবান বিবি ও পারভীন বেগম আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

    এ ঘটনায় উভয় পক্ষ সোনারগাঁ থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। আব্দুল বারেকের ছেলে আমির হোসেন জানান, তারা দীর্ঘদিন ধরে ওই জমি ভোগ দখল করে আসছেন। তবে ইয়ানুছ মিয়া দাবি করেন, জমিটি তাদের এবং এর স্বপক্ষে দলিলপত্র রয়েছে।

    সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন

    সোনারগাঁয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: 

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

    বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মুর্শেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানে বুলডোজার ব্যবহার করে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় কাঁচপুর হাইওয়ে থানার ওসি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হকসহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মুর্শেদ বলেন, “সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনা দখলদারদের বারবার সতর্ক করার পরেও তারা স্থানত্যাগ না করায় প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

    স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এইসব অবৈধ স্থাপনা মহাসড়কের সৌন্দর্য নষ্ট করছিল এবং যানজটেরও কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রশাসনের এই পদক্ষেপে আমরা খুশি।”

    উল্লেখ্য, সোনারগাঁয়ে বিভিন্ন এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

  • সোনারগাঁয়ে ফেনসিডিল ও গাঁজাসহ আটক -৩

    সোনারগাঁয়ে ফেনসিডিল ও গাঁজাসহ আটক -৩

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থেকে ৪৯৬ বোতল ফেনসিডিল ও ৩২ কেজি গাঁজাসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

    মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টার সময়ে উপজেলার আষাড়িয়ার চরস্থ মেঘনাঘাট এলাকা থেকে এদের আটক করা হয়েছে।

    এদিন বিকেলে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

    আটককৃতরা হলেন, নোয়াখালীর সুবর্ণচর থানার মো. জসিমের ছেলে মো. রিফাত (২৬), লক্ষীপুরের রামগতি থানার মো. লিটনের পুত্র মো. জিহাদ (১৯), কুমিল্লার চোদ্দগ্রামের মিজান উদ্দিনের ছেলে মো. রহিম (২৫)।

    র‌্যাব জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে আজও মেঘনাঘাট সংলগ্ন বিসমিল্লাহ সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসায় তারা। এসময় সন্দেহজনকদের তল্লাশি করাকালীন সময়ে আটককৃত এই তিন মাদক কারবারির সঙ্গে থাকা ৪টি বস্তা তল্লাশি করে গাঁজা ও ফেনসিডিল পাওয়া যায়। আটকদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্যে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সোনারগাঁয়ে মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়লো ৮ মণের বিশাল হাউস মাছ

    সোনারগাঁয়ে মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়লো ৮ মণের বিশাল হাউস মাছ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় আট মণ ওজনের বিরল প্রজাতির হাউস মাছ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মাছটি বৈদ্যেরবাজার ঘাটে নিয়ে এলে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎসুক জনতা মাছটি এক নজর দেখার জন্য ভিড় জমায়।

    মাছ ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার জেলে হাবিবুল্লাহ মিয়ার জালে মেঘনার চাঁদপুর মোহনায় বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। পরে মাছটি পিকআপ-ভ্যানে করে বৈদ্যেরবাজার মাছ বাজারে আনা হলে নিলামের মাধ্যমে এক লাখ ২০ হাজার টাকায় তিনি ও আরেক ব্যবসায়ী সেজন মাছটি কিনে নেন।

    মাছটি কাটার পর ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হয় বলে জানান ব্যবসায়ীরা।

    সোনারগাঁ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, “মেঘনা নদীতে বিশাল আকারের একটি হাউস মাছ ধরা পড়ার খবর পেয়েছি। এটি মূলত সামুদ্রিক মাছ, যা স্থানীয়ভাবে হাউস মাছ নামে পরিচিত। এর প্রকৃত নাম রেফিন ফিস বা স্টিং রে ফিস। বাজারে এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে।”

    অত্যন্ত বিরল এই মাছটি ধরা পড়ায় স্থানীয়দের মাঝে আলোড়ন সৃষ্টি হয়েছে। মাছটি এত বড় আকৃতির হওয়ায় অনেকে একে নিয়ে ছবি তোলেন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

  • সোনারগাঁও পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁও পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি পরিচ্ছন্নতা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। “তারুণ্যের উৎসব ২০২৫, আতঙ্ক নয় সচেতনতা, ডেঙ্গু নয় সুস্থতা” এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়।

    সোনারগাঁও পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান জানান, ডেঙ্গু প্রতিরোধে পৌরসভা এক মাসব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। নিয়মিত ঔষধ ছিটানোসহ রাস্তা, ড্রেন, ডোবা-নালা ও বিভিন্ন প্রতিষ্ঠানের আশপাশের ঝোঁপঝাড় পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি উড়ন্ত মশা নিধনের জন্য স্প্রে প্রয়োগ করা হচ্ছে।

    তিনি পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবার অংশগ্রহণ প্রয়োজন। আপনার চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, যাতে ডেঙ্গু মশার লার্ভা জন্ম নিতে না পারে। ময়লা-আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলুন।”

    পৌরসভার সচিব মাশরেকুল আলম বলেন, “যদি কেউ ডেঙ্গু আক্রান্ত হন, তাহলে দ্রুত হাসপাতালে ভর্তি হোন। প্রয়োজনে পৌরসভার পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হবে।”

    অনুষ্ঠানে সোনারগাঁও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সবাই মিলে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

  • সোনারগাঁয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

    সোনারগাঁয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

    মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী জয়নাল মেম্বার।

    সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অর্থ সম্পাদক হান্নান বেপারি, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, উপজেলা বিএনপির সদস্য আলীনুর বেপারী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জুয়েল, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছামাদ মেম্বার ও আবুল হোসেন, যুগ্ম সম্পাদক রিয়াজুল, ইয়াসিন ও দুলাল।

    এছাড়াও পিরোজপুর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম প্রধান, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক হাসান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আল আমিন, কৃষকদলের সভাপতি দেলোয়ার বেপারি, যুবদল নেতা আনার, আফসার, রিপন ও সবুজসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসব দফা দেশের মানুষের মুক্তির দিকনির্দেশনা দেবে এবং নৈরাজ্য রুখতে নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

    সূত্র: নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম

  • ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

    ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ডেভিস হান্ট অভিযানে জেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (তারিখ উল্লেখ করুন) সোনারগাঁ থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

    গ্রেপ্তারকৃতরা হলেন—পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রনি হাসান ওরফে রনি মোল্লা, জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. সোহান এবং জামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম।

    পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় ছাত্রদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে একাধিক ছাত্র নিহত হয়। নিহতদের স্বজনরা সোনারগাঁ থানায় মামলা দায়ের করলে সেই মামলার ভিত্তিতে পুলিশ ডেভিস হান্ট অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।

  • সোনারগাঁয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    সোনারগাঁয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডডটকম: সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া, সাংস্কৃতিক, শিক্ষাভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    ১০ ফেব্রুয়ারি, সোমবার বিকেলে নোয়াগাঁও হাই স্কুল মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় ইউনিয়নের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাফিজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং বিএনপি নেতা ডাঃ মোঃ মামুন মিয়া।

    উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান।

    এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

    প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া, মাদকের কুফল থেকে বাঁচতে এবং শিক্ষায় মনোযোগী হতে শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ জরুরি। তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানান, যেন শিশুরা অতিরিক্ত মোবাইল ব্যবহারের পরিবর্তে পড়াশোনা ও সৃজনশীল কার্যক্রমে মনোযোগী হয়।

    অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

  • সোনারগাঁয়ে হেফাজত কর্মী হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

    সোনারগাঁয়ে হেফাজত কর্মী হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে হেফাজতে ইসলামের এক কর্মী মাওলানা ইকবল  হোসেন হত্যা মামলায় সাদিপুর ইউনিয়ন যুবলীগ নেতা মামুন ভূঁইয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

    রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। মামুন ভূঁইয়া সাদিপুর ইউনিয়নের গুলনগর গ্রামের মো. ইদ্রিস ভূঁইয়ার ছেলে এবং সংগঠনের সাবেক ছাত্রলীগ নেতা।

    সোনারগাঁ থানার ওসি এমএ বারী জানান, হেফাজত কর্মী মাওলানা শাহজাহান শিবলী ২০২৪ সালের ২১ অক্টোবর থানায় একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয় যে, ২০২১ সালে হেফাজতে ইসলামের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক রয়েল রিসোর্টে অবস্থানকালে ষড়যন্ত্রমূলকভাবে তাকে হেনস্তা করা হয় এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। সেই মামলায় মোট ১২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

  • সোনারগাঁয়ে শীতার্তদের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ

    সোনারগাঁয়ে শীতার্তদের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান।

    রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেংগাকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ১২শত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র গ্রহণকারীদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধদের সংখ্যাই ছিল বেশি।

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সোনারগাঁ থানা বিএনপির মো. মাসুম রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আজহারুল ইসলাম মান্নান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম (বিডিআর), পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন মেম্বার, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, মাহাবুব আলম রতন, নুরে আলম দিপু, মেরাজ, স্বপন, শরীফ, ইমরানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    সোনারগাঁ উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সোনারগাঁয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থানায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন [উল্লেখযোগ্য বক্তার নাম], যিনি শিক্ষার্থীদের জরুরি সেবা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকমুক্ত জীবন গড়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

    বক্তা তার বক্তব্যে জরুরি প্রয়োজনে হটলাইন নম্বর ১০৯, ৩৩৩ ও ৯৯৯ এর যথাযথ ব্যবহার নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, যে কোনো বিপদ বা অন্যায় প্রতিরোধে এসব নম্বরে কল করে তাৎক্ষণিক সহায়তা পাওয়া সম্ভব। বিশেষ করে বাল্যবিবাহের শিকার হওয়ার আশঙ্কা থাকলে ১০৯ নম্বরে কল করে সাহায্য চাওয়ার আহ্বান জানান।

    এছাড়া, শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বাল্যবিবাহের কুফল তুলে ধরে বলেন, ‘‘গড়বো মোদের পরিচয়, পরিচয়ের আগে বিয়ে নয়।’’ তিনি মেয়েদের পড়াশোনা শেষ করে আত্মনির্ভরশীল হওয়ার পর বিয়ে করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীরা সকলে এই বার্তাকে স্বাগত জানিয়ে শপথ নেয়।

    সেমিনারে মাদকদ্রব্যের ভয়াবহতা নিয়েও আলোচনা করা হয়। বক্তা বলেন, ‘‘একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজেরই ক্ষতি করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়ায়।’’ তাই সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং ‘‘মাদককে না, মাদককে না’’ এই শপথ নিয়ে নিজেকে ও সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে হবে।

    সেমিনারে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেয় এবং সকলেই বাল্যবিবাহ ও মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার করে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে, তারা নিজেদের ও সমাজের উন্নয়নে সচেতন ভূমিকা রাখবে।

  • সোনারগাঁয়ে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ ও কম্বল বিতরণ

    সোনারগাঁয়ে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ ও কম্বল বিতরণ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সারাদেশব্যাপী তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে এক কৃষক সমাবেশ ও শীতার্ত কৃষকদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বারদী ইউনিয়নের মছলন্দপুর মাঠে ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. তোফাজ্জলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম মোল্লা।

    সমাবেশে প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু মেম্বার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা কৃষক দলের সদস্য সচিব বাবুল হোসেন বিজয়, বারদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি করিম মেম্বার, ডা. রফিক বিল্লাল মুন্সি, ঈমামদ্দীন, মোগরাপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি সুমন, সাধারণ সম্পাদক মামুন, পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার বেপারী, সনমান্দী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোকবুল হোসেন, নোয়াগাঁ ইউনিয়ন কৃষক দলের সভাপতি, নোয়াগাঁ ইউনিয়ন কিশোর দলের সাধারণ সম্পাদক চঞ্চল, জামপুর ইউনিয়ন কৃষক দলের নেতা শাহ আলম, পিরোজপুর ইউনিয়ন কিশোর দলের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় কৃষক দলের নেতাকর্মীরা।

    সমাবেশ শেষে প্রায় ৫০০ জন কৃষকের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    বক্তারা কৃষকদের সংগঠিত করার আহ্বান জানান এবং কৃষি ও কৃষকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দলের কার্যক্রম আরও বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।