Blog

  • সোনারগাঁয়ে ১০ কেজি গাজাসহ মাদক কারবারী গ্রেপ্তার

    সোনারগাঁয়ে ১০ কেজি গাজাসহ মাদক কারবারী গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে পুলিশের এক অভিযানে ১০ কেজি গাঁজাসহ মোবারক নামের এক যুবককে আটক করা হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ বারী। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।

    আটককৃত যুবক মোবারক হোসেন হলো খাগড়াছড়ি জেলার গঞ্জপাড়া উত্তর এলাকার মনির আলমের ছেলে।

    পুলিশ জানায়, সন্দেহভাজন গাড়ী তল্লাসীর সময় যুবকের গতিবিধি সন্দেহ হয়। যুবককে দাঁড়াইতে বলিলে সে পালানোর চেষ্টা করে। আমরা তাকে আটক করে তল্লাসী করলে তার ব্যাগ থেখে ২০ টি প্যাকেটে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য গাজা ক্রয়-বিক্রয় করছিল

  • নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য পদে সোনারগাঁয়ের তুহিন মাহমুদ

    নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য পদে সোনারগাঁয়ের তুহিন মাহমুদ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি। ছাত্র-জনতা ও বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে গঠিত এই দলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন সোনারগাঁয়ের কৃতি সন্তান তুহিন মাহমুদ। তিনি সনমান্দি ইউনিয়নের একজন গর্বিত বাসিন্দা।

    গতকাল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় বর্ধিত সভায় ৩৫ নম্বর সদস্য পদে তুহিন মাহমুদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    এ বিষয়ে তুহিন মাহমুদ বলেন, “বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত হয়ে দেশের সেবা করার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি বিশ্বাস করি, এই কমিটি জনগণের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সোনারগাঁয়ের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

    তুহিন মাহমুদের পরিচয়

    তুহিন মাহমুদ বর্তমানে একজন উন্নয়ন সংস্থার সিনিয়র কর্মকর্তা এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক। তিনি Global Partnership এবং Grant Specialist হিসেবে কাজ করছেন। আন্তর্জাতিক ক্যাম্পেইন পরিচালনার পাশাপাশি যোগাযোগ, শিক্ষা এবং মানবিক কার্যক্রমে তার বিশেষ দক্ষতা রয়েছে।

    তুহিন মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন। এছাড়া তিনি জার্মানি, সুইজারল্যান্ড, মালয়েশিয়া এবং ভারত থেকে স্কলারশিপ নিয়ে বিভিন্ন বিষয়ের ওপর ট্রেনিং সম্পন্ন করেছেন।

    সোনারগাঁয়ে তুহিন মাহমুদের মতো এই প্রতিভাবান তরুণের এমন অর্জনে স্থানীয় জনগণ গর্বিত ও আনন্দিত।

     

  • ‘হাসিনার আমলের সব গণহত্যার বিচার করতে হবে’

    ‘হাসিনার আমলের সব গণহত্যার বিচার করতে হবে’

    রুহুল আমিন: হাসিনার আমলের সব গণহত্যার বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডে মহান বিজয় দিবস ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

    হাফিজুর রহমান বলেন, গত ১৫ বছরে এমন কোনো অপরাধ নেই যা ফ্যাসিস্ট হাসিনা করে নাই। প্রথমে ক্ষমতায় এসেই স্বাধীনতার অতন্দ্র প্রহরী সেনাবাহিনী ও বিডিআর সদস্যদের হত্যা করে তিনি। এরপরই শুরু হয় তার হত্যাযজ্ঞ ও গুমের রাজত্ব। গত ১৫ বছর বাংলাদেশ রক্তের স্রোতের ওপর পরিচালিত হয়েছে। আমরা সেই দানবীয় খুনি শেখ হাসিনার বিচার চাই।

    তিনি বলেন, এই দেশে বাকশাল তৈরি করেছিল শেখ মুজিব। তার আমলে মিডিয়াগুলো বন্ধ করে দেওয়া হয়। প্রথম স্বৈরাচার চালু করে শেখ মুজিব। এরই ধারাবাহিকতায় তার মেয়ে শেখ হাসিনা স্বৈরাচারনীতি চালু করে। তিনি এই দেশের টাকা গায়েব করে ফেলে। পৃথিবীর ইতিহাসে এমন খুনি ও স্বৈরাচার শেখ হাসিনার মতো একটিও নেই।

    তিনি আরও বলেন, বিনা অপরাধে জামায়াত নেতাদের ফাঁসি দেন শেখ হাসিনা। গত ১৫ বছরে জামায়াত নেতাদের ওপর স্টিমরোলার চালানো হয়। ভারতে বসে এখন শেখ হাসিনা ষড়যন্ত্র করছে। কোনো ষড়যন্ত্র যদি করা হয় তাহলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

    বন্দর উপজেলা উত্তরের আমির মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির আলহাজ মো. মমিনুল হক সরকার। সভায় বিশেষ অতিথি ছিলেন- অ্যাডভোকেট মো. ইসরাফিল, মাওলানা মো. খোরশেদ আলম, বন্দর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রমুখ।

    এর আগে ১৬ ডিসেম্বর ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। পরে দেশের নামকরা ও প্রখ্যাত শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

  • সোনারগাঁয়ে পিস্তলসহ তরুন-তরুনী গ্রেপ্তার

    সোনারগাঁয়ে পিস্তলসহ তরুন-তরুনী গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:সো নারগাঁয়ে পুলিশের এক অভিযানে গুলি ও পিস্তলসহ এক তরুণ ও তরুণীকে আটক করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ বারী।

    আটককৃতরা হলেন, বাক্ষনবাড়িয়া জেলার কসবা ফটুলি এলাকার মোকলেস মোল্লার ছেলে নাঈম (২৪) ও একই এলাকার শেখ শাহাদাতের স্ত্রী সুমা আক্তার (২৫)।

    পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে একটি পিস্তল ও গুলিসহ তাদের দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন

  • বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে সোনারগাঁয়ে বিজয় মেলা পন্ড, আহত-৪

    বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে সোনারগাঁয়ে বিজয় মেলা পন্ড, আহত-৪

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:

    সোনারগাঁ থানা বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় মেলা পণ্ড হয়ে গেছে। রোববার (১৬ ডিসেম্বর) ১১টার দিকে এই ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    জানা যায়, বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও তার সমর্থকরা সকালে উপজেলার উদ্ধবগঞ্জ বাজারের শহিদুল্লাহ প্লাজায় জড়ো হন। সেখান থেকে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও থানা বিএনপির সাধারন সম্পাদক মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি বিজয় মিছিল নিয়ে তারা উপজেলা চত্বরে প্রবেশ করে সেখানে দীর্ঘ সময় অবস্থান নেয়। পরে সেখানে শহীদের শ্রদ্ধা জানাতে  বিএনপির সাবেক মন্ত্রী রেজাউল করিমের সমর্থকরা উপজেলা চত্বরে প্রবেশ করলে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপে ১৫ জন আহত হোন।

    সংঘর্ষের খবর পেয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর বারী পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এই সংঘর্ষের কারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় মেলা বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা।

    এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

    এ বিষয়ে মান্নান সমর্থকরা জানান, থানা বিএনপি সাবেক যুবদল নেতা নোবেলের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়েছে। এতে থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সমর্থক মোবারক হোসেন, রনি হাসান মোল্লা, মামুন মোল্লা, রিফাত মোল্লা আহত হয়েছে।

    অপরদিকে, সাবেক মন্ত্রী রেজাউল করিমের সমর্থক থানা যুবদলের যুগ্ন আহবায়ক নুরে আলম ইয়াসিন নোবেল জানান, সে রেজাউল করিমের পক্ষে উপজেলায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে উপজেলায় যান। সেখানে অংশ গ্রহন করায় মান্নানের লোকজন তাকে ও তার ভাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সম্পাদক আনোয়ার, শাহ আলম, রুবেল খাঁন, শাহ পরান ও শ্ভুপুরা যুবদল নেতা আতাউরের উপর হামলা করে তাদের পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। বর্তমানে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, শান্তিপূর্ণ বিজয় দিবস উদযাপনের পর উপজেলা চত্বরে বাইরে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটে। এটি রাজনৈতিক সমস্যা নয়। দুপক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান জানান, উপজেলা পরিষদ চত্বরে কোনো ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি। যে ঘটনা ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা। এ বিষয়ে কোনো পক্ষই অভিযোগ দেননি।

  • সোনারগাঁয়ে ছাগলসহ চোর আটক

    সোনারগাঁয়ে ছাগলসহ চোর আটক

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:সো নারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় ছাগল চুরির অভিযোগে কাজল (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ব্রীজের ঢাল থেকে তাকে আটক করা হয়।

    আটককৃত কাজল সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের কোম্পানীগঞ্জ এলাকার কামরুল ইসলাম বাবুর ছেলে।

    পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে সন্দেহজনকভাবে দুইটি ছাগলসহ ঘোরাফেরা করতে দেখে কাজলকে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে কাজল স্বীকার করে যে, ছাগল দুটি রামগোবিন্দেগাঁও গ্রাম থেকে চুরি করেছে।

    ছাগলের প্রকৃত মালিককে খবর দিয়ে এনে তাদের অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটক কাজলকে থানায় হস্তান্তর করে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

     

  • সোনারগাঁয়ে অহরহ ছিনতাই ডাকাতি

    সোনারগাঁয়ে অহরহ ছিনতাই ডাকাতি

    রবিউল হুসাইন, সোনারগাঁঢা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা ঘাট পর্যন্ত অংশ যেন অপরাধের হটস্পটে পরিণত হয়েছে। পরিবহন ডাকাতি, ছিনতাই ও অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধারের ঘটনা এখানে ঘটছে অহরহ।

    বিশেষ করে এ মহাসড়কের সোনারগাঁ থেকে পিরোজপুর অংশে হরহামেশাই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। প্রবাস ফেরত লোকদের টার্গেট করেই ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে এ সড়কে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। সর্বশেষ গত ৮ ডিসেম্বর রাতে এই এলাকায় ছিনতাইয়ের কবলে পড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি। এ সময় ছিনতাইকারীরা হামলা চালিয়ে ছাত্রনেতাদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন, ব্যাগসহ মালপত্র ছিনিয়ে নেয়।

    জানা গেছে, একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার একটি পৌরসভাসহ পাঁচটি ইউনিয়ন জুড়ে ডাকাতি ও ছিনতাই চালাচ্ছে। পিরোজপুরও  মোগরাপাড়া ইউনিয়নের বেশ কয়েকজন পেশাদার ছিনতাইকারী এসব কাজে জড়িত। রাতের বেলা এ চক্র সড়কে কৃত্রিম যানজট সৃষ্টি করে মুহূর্তের মধ্যে প্রাইভেট কারে ও মাইক্রোতে হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে যাত্রীদের জিম্মি করে সর্বস্ব লুট করে নিয়ে যায়। ছিনতাইয়ের পর ছিনতাইকারীরা দ্রুত সড়কের দুই পাশের স্থানীয় রাস্তা দিয়ে সহজেই পালিয়ে যায়।

    এসব ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় বেশিরভাগই থানায় মামলা এবং অভিযোগ করেন না ভুক্তভোগীরা। যারা অভিযোগ কিংবা মামলা করেন, তারা দূরের জেলার বাসিন্দা হওয়ায় মামলার সময় দিতে না পারায় মামলাগুলোরও তেমন অগ্রগতি হয় না।

    নিয়মিত ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটলেও কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এ চক্রটিকে। শুধু রাতেই নয়, দিনদুপুরেও এ চক্রটি বিভিন্ন সময় ছিনতাই করে থাকে।

    মেঘনা ইকোনমিক জোনে নিটিং বিভাগে কর্মরত এক শ্রমিক বলেন, ‘গত সেপ্টেম্বরে বেতনের টাকা নিয়ে বাড়ি যাওয়ার সময় অস্ত্রের ভয় দেখিয়ে আমার দুই সহকর্মীর কাছ থেকে বেতনের ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। নিরাপত্তার ভয়ে তারা থানায় অভিযোগ করেনি।’

    সোনারগাঁ থানার ওসি আবদুল বারী জানান, পুলিশ এ চক্রের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

  • সোনারগাঁয়ে শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন বন্ধে কঠোর নির্দেশনা

    সোনারগাঁয়ে শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন বন্ধে কঠোর নির্দেশনা

    সোনারগাঁ উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। গত ১১ ডিসেম্বর সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

    নির্দেশনায় বলা হয়েছে, মোবাইল ফোন আনা নিষেধ থাকার পরও অনেক শিক্ষার্থী গোপনে মোবাইল ফোন ব্যবহার করছে। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিতর্কিত পোস্ট লাইক ও শেয়ার করার মাধ্যমে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

    ২০১৭ সালের ১২ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জারি করা আদেশ অনুযায়ী, শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। সেই নির্দেশনার আলোকে সোনারগাঁয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

    নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, উপজেলা শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা নিয়মিত প্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং নির্দেশনাগুলো সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবেন। পরিদর্শনকালে কোনও শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এ নির্দেশনার অনুলিপি সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রধান শিক্ষকদের বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

    এ বিষয়ে সোনারগাঁ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, গত সোমবার মাসিক আইনশৃঙ্লা মিটিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা ও উপস্থিত সকলে মাধ্যমিক বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধে একটি প্রস্তাব তুলেন। এছাড়া সরকারী ভাবেও বিদ্যালয়ে শিক্ষার্থীদর মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া আছে সেই আলোকে আমরা একটি চিঠি বিভিন্ন বিদ্যালয়ে প্রেরন করছি এবং নির্দেশনা মোতাবেক তা কর্যকর করার জন্য স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ প্রদান করা হয়েছে।

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম।

     

  • সোনারগাঁয়ে প্রবাসীকে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার-১

    সোনারগাঁয়ে প্রবাসীকে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার-১

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:না রায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে মো: হাশেন নামে এক প্রবাসীকে হত্যার উদ্যেশে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এঘনার ভূমিদস্যু আবু দাইয়ানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    এ ঘটনায় ভুক্তভোগী হাশেম গত রবিবার সোনারগাঁ থানায় মোঃ মোমেন (৩৫), বিল্লাল মিয়া (৫০), মোঃ আবু দাইয়ান (৩৫) সহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে সোনারগাঁ থানায় ৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এঘনার সাথে জড়িত থাকার অভিযোগে নাকাটি ভাংগা ঈদগাহ এলাকার রমজান আলীর ছেলে আবু দাইয়ানকে গতকাল রাতে গ্রেফতার করে পুলিশ।

    আহত হাশেম জানান, গত রবিবার সকালে আহত হাশেমের বাড়িতে এসে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে সন্ত্রাসী দল আমার ঘরে থাকা চার লক্ষ পঞ্চাশ হাজারটাকার ক্ষতি সাধন করে এবং আমার ঘরের ভিতরে থাকা টিভি, ফ্রিজ, ফার্নিচার, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ পনের লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারী জানান, এ ঘটনায় মামলা হয়েছে।
    আসামীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

  • সোনারগাঁও পৌরসভায় ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক

    সোনারগাঁও পৌরসভায় ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক

    নিউজ সোনারগাঁ টোয়েন্টিফোর ডটকম:রা ষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নে জনসমর্থন আদায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সোনারগাঁও পৌরসভার দরপত ঠোটালিয়া এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

    উঠান বৈঠকে সোনারগাঁ থানা মহিলা দলের সভানেত্রী সালাম আক্তার বিএনপির ৩১ দফা উপস্থাপন করেন । পরে এর উপর বিশদ আলোচনা শেষে ৩১ দফার পক্ষে জনসমর্থন আদায় করেন।

    এসময় তিনি স্বৈরাচার শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন ও বিপরীতে আপসহীন নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফিরোজ মিয়া।

    কর্মসূচিতে অংশ নেওয়া অনেক নারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে আমরা ভোট দিতে পারিনি। মামলা হামলা ও পুলিশি হয়রানি থেকে বাঁচতে স্বামী-সন্তানকে বাড়ির বাহিরে থাকতে হয়েছে। তারা আরো বলেন জুলুমকারীদের আল্লাহ পছন্দ করেনা বলেই তার এমন পতন হয়েছে।
    উঠান বৈঠকে বিপুলসংখ্যক নারী উপস্থিত ছিলেন।

  • জাতীয়তাবাদী প্রযুক্তি দলের নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন

    জাতীয়তাবাদী প্রযুক্তি দলের নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল-বিএনটিপি নারায়ণগঞ্জ জেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) জাতীয়তাবাদী প্রযুক্তি দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এম এ হাসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম রতন ২৩ সদস্য বিশিষ্ট এ নারায়ণগঞ্জ জেলা আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।

    এতে আমিনুল মোল্লা শান্তকে সভাপতি ও মামুন খান কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও কমিটিতে সৌরভ ভূইয়া কে সাংগঠনিক সম্পাদক, মোঃ মোজাম্মেল হোসেন তাসকিন কে সিনিয়র সহ সভাপতি, মাহমুদুল হাসান রঞ্জু, এম এম শাহজালাল ইসলাম রাজ ও মোঃ রামিম কে সহ সভাপতি হিসেবে রাখা হয়েছে। রাকিবুল ইসলাম রাকিব সিনিয়র যুগ্ম সম্পাদক, জাহাঙ্গীর হাসান ও সাফিন আহমেদ রুবেল কে সহ সাধারণ সম্পাদক, আমিনুল হক ও এনায়েত হোসেন কে সহ সাংগঠনিক সম্পাদক, ওসমান গনি কে দপ্তর সম্পাদক, হামিদুল ইসলাম মুকুল কে সহ দপ্তর সম্পাদক, রমজান মিয়া ইমন কে প্রচার সম্পাদক, মাজহারুল ইসলাম মাসুম কে সহ প্রচার সম্পাদক, নাজনীন আক্তার কে মহিলা বিষয়ক সম্পাদক, ফারুক আহমেদ কে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আলাউদ্দিন মিয়া কে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোঃ ইব্রাহিম কে যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক, রায়হান ইসলাম অনয় কে অর্থ ও পরিঃ বিষয়ক সম্পাদক, হিমেল ফকির কে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সাদ্দাম শিকদার আকাশ কে ধর্ম সম্পাদক হিসেবে রাখা হয়েছে।

    এক শুভেচ্ছা বার্তায় নব গঠিত জাতীয়তাবাদী প্রযুক্তি দলের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আমিনুল মোল্লা শান্ত বলেন, আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, কিংবদন্তী রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর আদর্শ মেনে চলবো এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবো। দেশ ও সমাজের কল্যানে যেকোন উন্নয়নমূলক কর্মকান্ডে আমরা সর্বদা পাশে থাকবো ইনশাআল্লাহ।

  • সোনারগাঁয়ে খালার বাড়িতে বেড়াতে গিয়ে গৃহবধু নিখোঁজ

    সোনারগাঁয়ে খালার বাড়িতে বেড়াতে গিয়ে গৃহবধু নিখোঁজ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁও পৌর এলাকার দরপত থেকে গৃহবধূ বর্ষা (১৬) নিখোঁজ হয়েছেন। ৯ ডিসেম্বর সোমবার রাত ১১ টায় স্বামীর বাড়ি থেকে খালার বাড়ি যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং পুলিশ তার সন্ধান পেতে তদন্ত শুরু করেছে। নিখোঁজ গৃহবধূ বর্ষার বাবা মো. এরশাদ এবং স্বামী মো. রাহাত সহ তার পরিবার বর্তমানে উৎকণ্ঠায় আছেন।

    এ ঘটনায় তার মা নাজমা বেগম থানায় অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিখোঁজ গৃহবধূর সন্ধান পেতে কাজ করছে। নিখোঁজের ঘটনায় দুই পরিবার কান্নায় ভেঙে পড়েছে। নিখোঁজ গৃহবধূর সন্ধান পাওয়া গেলে স্থানীয় থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী জানান, পুলিশ নানা উদ্যোগের মাধ্যমে গৃহবধূর খোঁজে অভিযান চালাচ্ছে।

  • সোনারগাঁয়ে গরু-ছাগলসহ দুই সন্দেহভাজন চোর আটক

    সোনারগাঁয়ে গরু-ছাগলসহ দুই সন্দেহভাজন চোর আটক

    নিউজ সোনারগাঁ টু্য়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে গরু- ছাগলসহ দুই সন্দেহভাজন চোরকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের সঙ্গে থাকা একটি গরু ও চারটি ছাগলসহ চোরাই মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ করা হয়।

    বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী।

    এর আগে বৃহস্পতিবার ভোর উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকার মৃত আলী আজগরের ছেলে মো. মামুন (৪০) এবং একই জেলা ও থানার মৃত সিরাজ হোসেনের ছেলে কামাল হোসেন (২৮)।

    পুলিশ জানায়, উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় গরু চোর সন্দেহে দুজনকে আটকে মারধর করেন স্থানীয় জনতা পরে খবর পেয়ে পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা গরু ও ছাগলসহ তাদের হস্তান্তর করেন।

    এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

  • সাদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী প্রধান

    সাদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী প্রধান

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রমজান আলী প্রধান। গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের স্বাক্ষরে একটি প্রজ্ঞাপনে এই আদেশ দেন। আদেশে উল্লেখ্য করেন সাদিপুর ইউনিয়ন পরিষদ পরিচালনা জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়। রমজান আলী সাদিপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য দায়িত্ব পালন করছেন। তিনি আমগাঁও গ্রামের হাজী মোহাম্মদ আলীর ছেলে।

    সাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী প্রধান জানান, সাদিপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সহযোগিতায় আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন সঠিক ভাবে পালন করতে পারি। আমি দলমত নির্বিশেষে সবার সহযোগিতা ও পরামর্শে সাদিপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চাই। তাই সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

     

  • মোগরাপাড়া টু আনন্দবাজার পর্যন্ত যানবাহনে শৃঙ্খলা নিশ্চিতকরণে বিশেষ সভা

    মোগরাপাড়া টু আনন্দবাজার পর্যন্ত যানবাহনে শৃঙ্খলা নিশ্চিতকরণে বিশেষ সভা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে আনন্দবাজার ও বৈদ্যেরবাজার পর্যন্ত সড়কে দূর্ঘটনা ও শৃঙ্খলা ফেরাতে কয়েকটি কোম্পানীর কর্তৃপক্ষকে নিয়ে যানবাহন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান।

    এছাড়াও সভায় অংশগ্রহণ করেন  জামায়াতে ইসলাম এর কেন্দ্রীয় নেতা ড. মাওলানা প্রিন্সিপ্যাল ইকবাল হোসেন,  নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দ, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এছাড়া আমান গ্রুপ, মেঘনা গ্রুপ, আল মোস্তফা এবং মার্শ ফিড এর মালিকপক্ষের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।

    সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, যানবাহন চলাচলের শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় ২০ জন করে লাইনম্যান নিয়োগ দেওয়া হবে। উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সবাই ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এ সময় যানবাহন চলাচল স্বাভাবিকভাবে নিয়ন্ত্রিত থাকলে এই উদ্যোগ চালু থাকবে।

    তবে, যদি কোনো সমস্যা দেখা দেয়, জানুয়ারি মাসে পুনরায় মিটিং করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে সে পর্যন্ত যানবাহন শৃঙ্খলা নিশ্চিত করতে এই পদক্ষেপগুলো বাস্তবায়নে সকল পক্ষ সম্মিলিতভাবে সকলে কাজ করবে।

    এসময় উপজেলা নির্বাহী অফিসার সকলের সহযোগিতা কামনা করে বলেন, “যানজট নিরসনে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব করা সম্ভব।”

  • সোনারগাঁয়ে সমন্বয়কদের গাড়িতে হামলায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার

    সোনারগাঁয়ে সমন্বয়কদের গাড়িতে হামলায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টু্য়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থানার পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর ছিনতাইকারীদের হামলার ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

    গত রবিবার দিবাগত রাতে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর সোমবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে মোবারক হোসেন (৩০) এবং বারদী ইউনিয়নের দামোদরদী এলাকার মৃত সামছুল ইসলামের ছেলে বিল্লাল মিয়া (৪৫)-কে গ্রেফতার করে।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বারী জানান, “হামলার ঘটনায় গুরুত্বসহ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া, অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”

    উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতাদের উপর হামলা এবং ছিনতাইয়ের ঘটনা এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ায় সাধারণ জনগণের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।