দীর্ঘ সাত বছর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ দিন পর কমিটি পেয়ে উচ্ছ্বসিত নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ কায়েসকে সভাপতি এবং একই বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম সরকার রিয়েলকে (রিয়েল সরকার) সাধারণ সম্পাদক করে ৫২ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ৩৪ জন সহ-সভাপতি, ৮ জন যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ৮ জনকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
সূত্র জানায়, সাত বছর আগে ২০১৭ সালের ৩ মে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ৩ দিন পর ২০১৭ সালের ৭ মে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন।
Blog
-

৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা
-

ঐতিহ্যের গ্রামীণ নকশী পিঠা ছাড়া জমে না ময়মনসিংহের ঈদের সকাল
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদ উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যবাহী হাতে কাটা সেমাই ও বিভিন্ন রকমের নকশী পিঠায় মেতেছে ময়মনসিংহ। ঈদের দিন সকালে অতিথি আপ্যায়নে কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে ঈদ উপহার হিসেবে হাতে কাটা সেমাই ও বিভিন্ন ধরনের নকশী পিঠা ছাড়া চলে না এই জেলার মানুষের।
পরিবারের সবার মধ্যে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য তৈরি হয়ে থাকে হাতে কাটা সেমাই ও নানা রকমের নকশী পিঠা। ধনী কিংবা দরিদ্র সব পরিবারই কম বেশি বানিয়ে থাকে। তবে বর্তমান সময়ে অনেকেই শখের বশে হাতে কাটা সেমাই ও বিভিন্ন ধরনের নকশী পিঠা বানিয়ে হয়েছেন সফল উদ্যোক্তা।
ঈদের আগে গফরগাঁও উপজেলার পৌরশহর ও বিভিন্ন গ্রামে বাড়ির উঠানে, ঘরের আঙিনায় কিংবা বাসার ছাদে পিঠা ও সেমাই বানানোর দৃশ্য সবার নজর কাড়ে। পিঠা তৈরির জন্য জড়ো হন নারী ও স্কুল-কলেজ পড়ুয়া মেয়েরা। কেউ নকশী পিঠা, কেউ হাতে কাটা সেমাই, কেউ বাবুই ঝাঁক পিঠা বানান আবার কেউ এগুলো রোদে শুকান।
এসব পিঠার মধ্যে অন্যতম হলো, নকশী পিঠা, জামাই পিঠা, ঝর্ণা পিঠা, বাবুই ঝাঁক পিঠা, পয়সা পিঠা, ঝুড়ি পিঠা, সাবুদানা পিঠা, পাতা পিঠা, ঝিনুক পিঠা ও হাতে কাটা সেমাই। -

ঈদ মার্কেটে ছিনতাইচেষ্টা, দৌড়ে ছিনতাইকারী ধরলো পুলিশ
ময়মনসিংহে ঈদ মার্কেটে এক যুবকের গলায় ছুরি ধরে ছিনতাইচেষ্টার ঘটনায় মো. সজীব (৩০) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় এক রেস্টুরেন্ট কর্মচারীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে ছিনতাইকারীরা।
রোববার (৭ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর সেহড়া চরপাড়া এলাকায় এই দুর্ধষ ঘটনা ঘটে।
ছিনতাইকারী সজীব সেহড়া চামড়া গুদাম এলাকার বাসিন্দা মো. ইউসুফ আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকসেবন, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঈদ মার্কেটের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে নগরীতে টহল চলছিল। এ সময় নগরীর গার্লস ক্যাডেট কলেজের সামনের সড়কে হঠাৎ দুই ছিনতাইকারী এক যুবকের গলায় ছুরি ধরে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ধস্তাধস্তি করছিল। বিষয়টি বুঝতে পেরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দৌঁড়ে পালানোর চেষ্টা করে ছিনতাইকারীরা। এ সময় তাদের ধাওয়া করে ধোপাখলা মোড় এলাকা থেকে সজীব নামের ছিনতাইকারীকে আটক করা হয়। তবে এ ঘটনায় জড়িত মো. সানি নামে অপর ছিনতাইকারী পালিয়েছে, তাকেও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। -

পরিস্থিতি বুঝে আবারও স্কুল বন্ধ রাখা হবে
দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা কমেনি। তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনার কথা জানাতে পারেনি আবহাওয়া দফতর। চলমান তাপপ্রবাহের মধ্যে আজ রোববার স্কুল, কলেজ ও মাদরাসা খুলছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে অভিভাবকরা দুশ্চিন্তায় আছেন।প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হলেও গরমের পরিস্থিতি বুঝে আবারও বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। শনিবার বিকালে তিনি সময়ের আলোকে বলেন, প্রাথমিকে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যায়। কিন্তু দীর্ঘ মেয়াদে বন্ধ রাখলে শিশুরা লার্নিং লস (শিখন ঘাটতি) পূরণ করতে পারবে না।বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রাথমিক স্তরের ১ লাখ ১৮ হাজার ৮৯১ শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এগুলোতে মোট শিক্ষার্থী ২ কোটি ১ লাখের বেশি। এর মধ্যে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি।শাহ রেজওয়ান হায়াত বলেন, দেশের ৮১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাকা দালান রয়েছে। অবশিষ্ট বিদ্যালয়গুলো টিনসেড বা আধা পাকা ঘর। এসব বিদ্যালয়ের অবকাঠামো আগামী এক বছরের মধ্যে ঠিক হয়ে যাবে। তিনি বলেন, দেশের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। তাপমাত্রা কমে আসছে। ঢাকায় গরম বেশি। ঢাকার বাইরে শরীর জ্বালা করা গরম ভাব নেই।তিনি বলেন, চার পাঁচ বছর বয়সি শিশুদের প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিদ্যালয়ের শ্রেণির সময় কমিয়ে আনা হয়েছে। শিক্ষার্থীরা যে বিষয়ে দুর্বল সেই বিষয়ের ক্লাস নেবে। ইংরেজি কিংবা গণিত বিষয়ের ক্লাস নেবে। আমরা শ্রেণি কার্যক্রম নির্ধারণে স্থানীয় বিষয় বিবেচনা করতে বলেছি। তিনি বলেন, আমরা চলতি সপ্তাহ দেখব। যদি তাপপ্রবাহ চলমান থাকে তবে আবারও বিদ্যালয় বন্ধ রাখা হবে।প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনায় বলা হয়েছে, এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর দুই শিফটে বিদ্যালয়গুলোয় প্রথম পালা সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় পালা সকাল পৌনে ১০টা থেকে থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে।এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে শ্রেণি কার্যক্রম নির্ধারণ করতে পারবে।দেশজুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ চলছে। তাপপ্রবাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ ও মাদরাসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এর আগে পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ২৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। -

সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে ঐতিহ্যকে নষ্ট করতে দেবো না: নাছিম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের এমপি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা কাউকে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দেশের ঐতিহ্যকে নষ্ট করতে দেবো না। তিনি বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার দেশ হিসেবে গড়তে কাজ করব। উন্নয়ন অগ্রগতিতে যারা বাধা দেবে, সেই অশুভ শক্তির হাত থেকে দেশকে রক্ষা করব।
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাজধানীর রমনা কালীমন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি চমৎকার সময় পার করছি। পবিত্র রমজান মাসের পর ঈদুল ফিতরের উৎসব। এরপর পহেলা বৈশাখ উৎসব ও বাসন্তী পূজার উৎসব পালন করছি। এ বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে যার ধর্ম কর্ম পালন করি ও উৎসবের আয়োজন করি। পরস্পরের প্রতি যে ভালোবাসা এটি হলো ঐতিহ্য। ধর্মীয় উৎসব হলো সার্বজনীন উৎসব। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এ উৎসবে অংশগ্রহণ করে। এটি সংস্কৃতি। বাঙালির হাজার বছরের ঐতিহ্য। এই চেতনায় আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবো, ততদিন কোনো অপশক্তি কোন ধর্মের মানুষের ক্ষতি করতে পারবে না।
নাছিম বলেন, আমরা চাই সাম্প্রদায়িক শক্তি, যারা মানুষের অকল্যাণ চায়, তাদের পরিবর্তনের মধ্য দিয়ে শুভ শক্তির জাগরণ হোক। দেশের প্রতিটি মানুষের কল্যাণ ও মঙ্গল হোক। দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক।
এতে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল চ্যাটার্জি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ রায়সহ স্থানীয় নেতারা। বাহাউদ্দিন নাছিম রমনা কালীমন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন শেষে দুপুরে সিদ্ধেশ্বরী সর্বজনীন মন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন করেন। -

‘হিগস বোসন’ কণার আবিষ্কারক পিটার হিগস মারা গেছেন
পদার্থের বিস্ময়কণা ‘হিগস বোসন’র আবিষ্কারক ব্রিটিশ বিজ্ঞানী পিটার হিগস (৯৪) মারা গেছেন।
এডিনবার্গ বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ এপ্রিল) তিনি মারা যান।
বিবৃতিতে বলা হয়, ‘পিটার হিগস ছিলেন মহান বিজ্ঞানী, যার কল্পনা ও ভাবনা আমাদের চারপাশ সম্পর্কে জ্ঞানকে সমৃদ্ধ করেছে। প্রায় পাঁচ দশক এডিনবরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন হিগস। তিনি ছিলেন একজন সত্যিকারের প্রতিভাধর বিজ্ঞানী, যার দূরদর্শী চিন্তা ও কল্পনা এই বিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকে সমৃদ্ধ করেছে।’
পিটার হিগস তার তত্ত্বে বলেছিলেন, শনাক্ত হয়নি-এমন এক কণার কল্যাণেই মহাবিশ্বের সবকিছু ‘ভর’ পেয়েছে, আর ওই কণার কারণেই অটুট আছে মহাবিশ্ব।সেই তত্ত্ব বদলে দেয় বিজ্ঞানের গতিপথ। প্রায় অর্ধশতক পর আরেক যুগান্তকারী গবেষণায় প্রমাণ হয়, ‘হিগস বোসন’ কণা সত্যিই আছে।
২০১৩ সালে পদার্থবিদ্যায় নোবেল পান পিটার হিগস। -

সবাই আমাকে ‘কাজলরেখা’ বলে ডাকেন: মন্দিরা চক্রবর্তী
ঈদে মুক্তি পেয়েছে সিনেমা ‘কাজল রেখা’। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। অভিনয় ও অন্যান্য বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসুদুর রহমানঅবশেষে চলচ্চিত্রে অভিষেক। কেমন লাগছে?ঈদের মতো এত বড় উৎসবে আমার প্রথম ছবি মুক্তি পেয়েছে। খুবই আনন্দিত ও অভিভূত। ভালো লাগছে ছবিটি দর্শকরা গ্রহণ করেছেন। চারদিক থেকে অভিনয়ের প্রশংসা পাচ্ছি। ‘কাজলরেখা’র কারণে নিজের আসল নামটাও বাদ পড়ে গেছে। মন্দিরার পরিবর্তে সবাই এখন আমাকে ‘কাজলরেখা’ বলে ডাকছেন। সিনেমাটির কোনো শোতে হাজির হলে দর্শকরাও চিৎকার করে এই নাম উচ্চারণ করছেন। ছবিটি নিয়ে যে প্রত্যাশা ছিল তার প্রাপ্তি ঘটছে।ছবিটি কতটা দর্শক টানছে বলে মনে করছেন?ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ দেখতে পাচ্ছি। বিভিন্ন হল ঘুরে দেখেছি প্রায় শো হাউজফুল। দর্শক ছবিটির প্রশংসা করছেন। ধীরে ধীরে ‘কাজল রেখা’র অবস্থা আরও ভালোর দিকে যাচ্ছে। একটু একটু করে দর্শক বাড়ছে। আশা করছি, সামনের সপ্তাহে ফলাফল আরও ভালো হবে।ঈদে এত সিনেমা মুক্তির বিষয়টি কীভাবে দেখছেন?চলচ্চিত্রে আমি একেবারে নতুন। এসব বিষয়ে এত কিছু বুঝি না, তাই কোনো মন্তব্য করাও ঠিক হবে না। তবে আমার মনে হয় উৎসব ঘিরে এতগুলো ছবি মুক্তি না দেওয়াটাই ভালো ছিল। ঈদের পরেও প্রেক্ষাগৃহে আসতে পারত কিছু ছবি। কিছু ভালো সিনেমাও তুলনামূলক কম হল পেয়েছে। সবগুলো ভালো ছবি একসঙ্গে একই সময়ে প্রতিযোগিতায় নেমে কতটা লাভবান হচ্ছে তা আমার বোধগম্য নয়। এমন পরিস্থিতিতে দর্শকরাও কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। তারাও বিভক্ত হয়ে পড়েন।দর্শক বিভক্ত বলতে কী বোঝাতে চেয়েছেন?শাহরুখ খানের দর্শকরা একই সময়ে সালমান খানের ছবি দেখবেন না। প্রিয় তারকা রেখে অন্যের ছবি না দেখাটাই স্বাভাবিক। একই সময়ে অনেকগুলো তারকাবহুল ছবি মুক্তি পেলে দর্শক কোনটা রেখে কোনটা দেখবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। অনেকে শুধু পছন্দের তারকার ছবিটিই দেখেন আবার কেউ কেউ সিনেমা দেখাই বাদ রাখেন।নতুন কাজ নিয়ে আবার কবে আসছেন প্রেক্ষাগৃহে?সবকিছু ঠিক থাকলে কুরবানির ঈদে মুক্তি পাবে আমার দ্বিতীয় ছবি ‘নীলচক্র’। শুটিং শেষে সিনেমাটি এখন সম্পাদনার টেবিলে। ‘কাজল রেখা’ কয়েকশ বছর আগের পুরোনো গল্পের হলেও ‘নীলচক্র’ এই সময়ের। এ ছাড়া আরও নতুন দুটি সিনেমায় শুটিং শুরু করব।ঈদ-বৈশাখ উৎসব কেমন কাটল?অন্যান্য বছর যেভাবে কাটানো হয়, এবার পুরো তার উল্টো। নিজের সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় ঈদ-বৈশাখ উৎসব কীভাবে পার হয়ে গেল টেরই পেলাম না। এবারের ঈদে ‘কাজল রেখা’ সিনেমা ছাড়াও আমার নতুন একটি বিজ্ঞাপন প্রচারে এসেছে। সপ্তাহ ধরে প্রচারিত হচ্ছে রাঁধুনির সেই বিজ্ঞাপন। নতুন সিনেমা-বিজ্ঞাপনের মধ্যেই কেটে গেছে ঈদ-বৈশাখের দুই উৎসব। -

বৈশাখে পাতে ইলিশ কোরমা
বৈশাখে ইলিশ না থাকলে বাঙালিদের উৎসব যেন সম্পূর্ণই হয় না। পান্তা ভাতের সঙ্গে বিভিন্ন রকমের ভর্তার পাশাপাশি ইলিশ মাছের আইটেমও থাকে। ভাজা কিংবা ঝোল করা ছাড়াও ইলিশের আরও কয়েক পদ রান্না করা যায়। তাই বৈশাখ উপলক্ষে তৈরি করতে পোরেন ইলিশ কোরমা।
উপকরণ:১) মাঝারি সাইজের ইলিশ মাছের কয়েক টুকরো।২) নারকেল দুধ ১কাপ।৩) পেঁয়াজ কুচি দেড় কাপ।৪) আদা বাটা, রসুন বাটা এক চামচ।৫) টমেটো কুচি।৬) কাঁচা মরিচ বাটা এক চামচ৭)শুকনা মরিচ গুঁড়া।৮) কাজুবাদাম বাটা এক টেবিল চামচ।৯) পোস্তদানা বাটা এক টেবিল চামচ।১০) টকদই দুই চামচ।১১) চিনি ও লবণ স্বাদমত।১২) সয়াবিন তেল ও তেজপাতা।প্রণালি: মাছগুলো প্রথমে লবণ ও হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজতে হবে। খুব বেশি লাল করে ভাজা যাবে না। মিডিয়াম আঁচে নরম করে ভাজতে হবে। চাইলে এই সময় অল্প লবণ দেওয়া যেতে পারে। এতে পেঁয়াজ ভাজিটা নরম হবে। এখান থেকে কিছু ভাজা পেঁয়জ তুলে রাখুন। কেননা রান্নার শেষে এর ওপরে ছিটিয়ে দেওয়ার জন্য। এখন বাকি পেঁয়াজ ভাজায় টমেটো কুচি দিয়ে ভুনে নিতে হবে। এরপর একে একে আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা ও মরিচ গুড়া দিয়ে ভালোমতে কষাতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবার একটা বাটিতে টকদই, নারকেল দুধ, কাজুবাদাম বাটা ও পোস্তদানা বাটা নিতে হবে। এই মিশ্রণটি মিশাতে হবে এবং কিছুক্ষণ কষাতে হবে। মশলা ভালো করে কষে তেল উঠে এলে লবণ, চিনি দিয়ে নেড়ে নিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে এবং সামান্য সময় কষিয়ে পানি দিয়ে ঢেকে দিতে হবে। একদম অল্প আঁচে রান্না করতে হবে। -

ডিপ্লোমা প্রকৌশলীদের মাধ্যমিকের শিক্ষক নিয়োগে কমিটি গঠন
ডিপ্লোমা প্রকৌশলীদের মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। ডিপ্লোধারীরা কোথাও ন্যূনতম দুই বছর চাকরির অভিজ্ঞতা বা চাকরিরত থাকলে তাদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। এছাড়া ডিপ্লোমাধারীদের বিএসসি (পাস) সমমান দেওয়া হবে। পুরো প্রক্রিয়াটি দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে শেষ করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (কারিগরি) আহ্বায়ক করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কারিগরি অধিশাখা-২), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কারিগরি অধিশাখা-১), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব পর্যায়ের একজন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মনোনীত একজন উপযুক্ত কর্মকর্তা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোনীত একজন উপযুক্ত কর্মকর্তা, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইবি), ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)। কমিটির সদস্য সচিব থাকবেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব।কমিটির কার্যপরিধিতে বলা হয়, কমিটি জরুরিভিত্তিতে সভা করে ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে যারা দুই বছর বা এর বেশি সময় কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন বা কর্মের অভিজ্ঞতা রয়েছে তাদের বিএসসি (পাস) সমমান মর্যাদা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ প্রণয়ন করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বরাবর দাখিল করবে। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে। -

দুঃস্বপ্নের ইতিহাদে রিয়ালের অগ্নিপরীক্ষা
চ্যাম্পিয়ন্স লিগ-ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের আধিপত্য কারও অজানা নয়। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন তারা। সবশেষ ১৩ আসরে ১১ বারই অন্তত সেমিফাইনাল খেলেছে স্প্যানিশ জায়ান্টরা। সেই দলটিই এবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেওয়ার শঙ্কায়।প্রতিপক্ষ যখন ম্যানচেস্টার সিটি, তখন আসলে স্বস্তিতে থাকার উপায় নেই কোনো দলেরই। পেপ গার্দিওলার অধীনে বিগত কয়েক মৌসুম ধরে দুর্দান্ত ফুটবলই খেলছে ইংলিশ ক্লাবটি। ফুটবলবোদ্ধাদের বেশিরভাগের মতে ম্যানসিটিই এই সময়ে ইউরোপের সেরা ক্লাব। তা যে ভুল নয়, ম্যানসিটি তা দেখিয়েছে গত সপ্তাহেও। রিয়াল মাদ্রিদের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জিততে না পারলেও দলটি দেখিয়েছে তারা কতটা শক্তিধর।৩-৩ গোলে ড্র হওয়া প্রথম লেগে দুবার এগিয়ে গিয়েছিল ম্যানসিটি। দুর্দান্ত পারফরম্যান্সে জয়ই দেখছিল গার্দিওলার শিষ্যরা। কিন্তু ফেদেরিকো ভালভার্দের ৭৯ মিনিটের গোলে সেই জয়টা হাতছাড়া হয়েছে। তা নিয়ে ইংলিশ জায়ান্টদের আক্ষেপ থাকারই কথা। তবে আরও একবার সেমিফাইনালে নাম লেখানোর দৌড়ে কিছুটা হলেও এগিয়ে তারা, আজ ফিরতি লেগের ম্যাচটা যে তারা খেলবে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে, যেখানে তারা রীতিমতো অপ্রতিরোধ্য।অর্থাৎ আজ অগ্নিপরীক্ষাতেই নামতে হচ্ছে রিয়ালকে। এই সত্য অতিথি শিবির খুব ভালো করেই জানে। জানেন কার্লো আনচেলত্তিও। রিয়াল কোচ তো সবকিছুতে গত মৌসুমের পুনরাবৃত্তিই দেখছেন। সেবার দুই দলের দেখা হয়েছিল সেমিফাইনালে। সেখানে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল, পরে ইতিহাদে ফিরতি লেগে রিয়ালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে নাম তুলে ম্যানসিটি। এরপর ইন্টার মিলানকে হারিয়ে আজন্মের আক্ষেপ ঘুচিয়ে প্রথমবার উঁচিয়ে ধরে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।দুঃস্বপ্নের সেই ইতিহাদে আরও একবার অগ্নিপরীক্ষা, আনচেলত্তি তাই উদ্বিগ্ন। রিয়াল কোচ বলেছেন, ‘একটি ড্র গত বছরের কথা মনে করাচ্ছে, হারের অনুভূতি দিচ্ছে।’ ঘরের মাঠে ড্রয়ের পর তিনি এখন শিষ্যদের উদ্বুদ্ধ করছেন প্রতিশোধের মন্ত্রে, ‘আমাদের প্রতিশোধমন্ত্রে উদ্দীপ্ত হতে হবে। সেমিফাইনালে খেলার ক্ষুধা নিয়ে ম্যানচেস্টারে খেলতে হবে।’ এমন ক্ষুধার্ত এবং প্রতিশোধ পরায়ণ রিয়াল সবসময়ই ভয়ংকর। ম্যানসিটি কোচ গার্দিওলা তা জানেন। তবে প্রতিপক্ষকে নিয়ে কোনো ভয় নেই তার।ভয় না পেয়ে টুর্নামেন্টের ইতিহাসে সবথেকে সফল দলটিকে শ্রদ্ধার চোখে দেখেন গার্দিওলা, ‘ওদের ভয় পাই না, অনেক সম্মান করি। অনেকবার ওদের মুখোমুখি হয়েছি…কখনো কখনো জিতবেন আবার হারবেন। কিন্তু আমি ওদের ভয় পাই না। যদি তারা আমাদের হারায়…আমরা অভিনন্দন জানাব।’রিয়ালের মতো কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের শঙ্কায় টুর্নামেন্টের আরেক সফল দল বায়ার্ন মিউনিখও। ঘরের মাঠে আজ তারা আর্সেনালের মুখোমুখি হবে। প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল। -

‘রূপান্তর’ নিয়ে উত্তপ্ত নাট্যাঙ্গন
ইউটিউব চ্যানেল একান্ন মিডিয়ায় সোমবার প্রকাশিত হয় নাটক ‘রূপান্তর’। হরমোনজনিত কারণে একজন মানুষের একা হয়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে এই নাটকে। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। আরও অভিনয় করেছেন সামিরা খান মাহি, সাবেরী আলম ও সমাপ্তি মাসুক। কিন্তু নাটকটি প্রচারের একদিন না পেরোতেই সমালোচনার মুখে পড়ে।‘ট্রান্সজেন্ডার’ মতবাদকে প্রমোট করার অভিযোগ করেন দর্শকের একাংশ। অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে। তীব্র সমালোচনায় পড়ে গত ১৬ এপ্রিল ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয় ‘রূপান্তর’ নাটকটি। শেষ হয়নি নাটকটি নিয়ে কথা চালাচালি। নাটকটি নিয়ে যেমন সমালোচনা চলছে, তেমনই অনেকেই পক্ষে কথা বলছেন।‘রূপান্তর’ নাটকের গল্পটি মূলত একজন তরুণ চিত্রশিল্পীকে কেন্দ্র করে। যিনি শৈশবে ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের। এ কারণে তিনি জানতে পারেননি তার বাবা-মা কে কিংবা কোন ধর্মের মানুষ। বড় হয়েছেন অনাথ আশ্রমে। চিত্রকর হিসেবে পেয়েছেন খ্যাতি। এর মধ্যে একজন ধনীর দুলালি তার আঁকায় মুগ্ধ হয়ে প্রেমে পড়েন। বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া হয় এই শিল্পীকে। কিন্তু তিনি সাফ জানিয়ে দেন, তাকে দিয়ে সেটা সম্ভব নয়। এরপর তার চিকিৎসকের মাধ্যমে জানা যায়, তিনি আসলে একটি হরমোনজনিত বিরল জটিলতায় ভুগছেন।নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, আমি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি। যারা কথা বলছে তারা হয়তো না দেখেই কথা বলছে, নাটকটি দেখলে স্পষ্ট হবে আমি কী বলতে চেয়েছি। আমি মূলত একজন একা মানুষের গল্প বলতে চেয়েছি।’ অভিনেতা জোভান সময়ের আলোকে বলেন, ‘আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে। নাটকটির ভিউ হয়েছিল নব্বই হাজার। তা হলে বাকি মানুষ তো দেখেনি! আমার মনে হয় না তারা দেখে সমালোচনা করছে। বিষয়টি নিয়ে আমি ঘোরের মধ্যে আছি। বুঝতে পারছি না কী হচ্ছে।’নাটকটিতে অভিনয়ের কারণে জোভানের বিরুদ্ধেও দেওয়া হয়েছে বয়কটের ডাক। এমন আচরণ উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন এই অভিনেতা।তিনি বলেন, ‘নাটকটি নিয়ে কোনো ধরনের হুমকি দেওয়া হয়নি। তবে প্রচুর মন্তব্য করা হচ্ছে আমাকে নিয়ে। ভাবছি দুয়েক দিন পর বিষয়টি নিয়ে একটি বিবৃতি দেব। ওই বিবৃতির মাধ্যমে আমার কথাগুলো জানাব সবাইকে।’ এদিকে ‘রূপান্তর’ নাটকে ওয়ালটন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন প্রচারিত হওয়ার বিষয়ে বিবৃতি দিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।এতে বলা হয়েছে, ‘উক্ত বিষয়ে ওয়ালটন কর্তৃপক্ষ অবহিত ছিল না। অনাকাংখিত এই বিষয়টির জন্য ওয়ালটন গ্রুপ দুঃখ প্রকাশ করছে। এই নাটকে বিজ্ঞাপন ব্যবহার করায় বিজ্ঞাপনী সংস্থা ‘লোকাল বাস এন্টারটেইনমেন্ট’কে আইনি নোটিসও পাঠিয়েছে ওয়ালটন। -

শনিবার ঢাকায় আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কুমার কোর্তোয়া আগামী শনিবার (২০ এপ্রিল) ঢাকা সফরে আসতে পারেন। এই সফরে দুইপক্ষের সম্পর্কের ইস্যূগুলো পর্যালোচনা করা হবে। তবেব এই সফর নিয়ে ঢাকা-দিল্লি কোনোপক্ষই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।কূটনৈতিক সূত্রগুলো বলছে, সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের কথা রয়েছে। ওই সফরকে সামনে রেখেই ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা আসছেন। গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর হবে ভারত।প্রতিবেশী বন্ধুপ্রতিম এই দেশটির ১৮ তম সাধারণ লোকসভা নির্বাচন আগামী ১৯ এপ্রিল শুরু হয়ে আগামী ১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং আগামী ৪ জুন ফলাফল ঘোষণা করা হবে। এরপরই জুনের সুবিধাজনক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেভাবেই আসন্ন সফরের প্রস্তুতি নিচ্ছে। -

বৌভাতে রওনা দিয়েও যেতে পারেনি তারা
বৌভাতে রওনা দিছিলো আত্মীয় স্বজন নিয়ে। ভালো পোশাকাদিও পরিধান করছিলেন তারা। বাহন হিসেবে একটি মাইক্রো ও তিনটি অটো (ইজিবাইক) ছিলো। শেখেরহাট এলাকা থেকে গাবখান ধানসিড়ি ইউনিয়নের ওস্তাখান গ্রামে ছিলো তাদের গন্তব্য। মাইক্রো বাসটির গতি বেশি থাকায় সে পথ এগিয়ে যায়। অটোগুলো পথিমধ্যে গাবখান টোল প্লাজায় পৌঁছলেই ঘাতক ট্রাক আঘাত করে। ক্ষতবিক্ষত হয় অনেকেই। তবে মেহমান হিসেবে রওনা দেয়া ২৫ জনের মধ্যে একজন নিহত হয়।নিহত আতিকুর রহমান সাদি (১১) শেখেরহাট নওপাড়ার আব্দুল হাকিমের ছেলে।ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট হাট ইউনিয়নের গ্রাম পুলিশ কামাল হোসেন বলেন, ব্যাটারিচালিত তিনটি ইজিবাইক ও একটি মাইক্রোযোগে প্রায় ২৫ জন নিয়ে গাবখান ইউনিয়নের ওস্তাখান গ্রামে বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছিলাম। আমার শ্যালিকার বৌভাতের আয়োজন ছিল। পথে গাবখান টোলে গাড়িগুলো টোল দিচ্ছিল। এরই মধ্যে সিমেন্ট বোঝাই একটি ট্রাক পেছন থেকে আমাদের গাড়িগুলো, পথচারী ও টোল কর্মীদের চাপা দেয়। এতে আমাদের সাদি মারা যায়।শেখেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য আতফি আহম্মেদ বলেন, আমার ওয়ার্ডের গ্রাম পুলিশ কামাল হোসেনের শ্যালিকার বৌভাতে যাচ্ছিল। এতে সাদি নামে এক শিশুর মৃত্যু হয়েছে।ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রসঙ্গত, ঝালকাঠির গাবখান টোল প্লাজায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ও ৩টি অটোরিকশা নিয়ে খাদে পড়ে। এতে নারী, শিশুসহ ১৪ জন নিহত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুর দুইটায় পৌর এলাকার পশ্চিম প্রান্তে পঞ্চম চীন-বাংলাদেশ মৈত্রি গাবখান সেতুর টোল প্লাজায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। -

বাবার সামনে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু
জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইক চাপায় আয়াত নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মালঞ্চ বাজারে এই দুর্ঘটনা ঘটে।নিহত আয়াত মেলান্দহ উপজেলার মালঞ্চ দক্ষিণপাড়া গ্রামের মো. আমির হামজার ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আমির হামজা ও তার পরিবারের লোকজন আয়াতের চাচার বিয়ের পাত্রী দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে স্থানীয় মালঞ্চ বাজার মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করতে ছিল। এসময় দ্রুত গতি সম্পন্ন একটি ইজিবাইক ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শিশু আয়াতের উপর পড়ে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা শিশু আয়াতকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ জানান, দুর্ঘটনায় একজন শিশু নিহত হয়েছে তবে এখনো কোন অভিযোগ পায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। -

স্বাধীনতা বিরোধী অপশক্তিকে পরাভূত করবো: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিসহ স্বাধীনতা বিরোধী অপশক্তিকে পরাভূত করবো। যারা আমাদের বিজয়কে সংহত করার প্রতিবন্ধক সন্ত্রাসী শক্তি ও সব অপশক্তিকে আমরা পরাজিত করব, প্রতিহত করব। আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হলো বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অশুভ শক্তি। এ শক্তিকে প্রতিহত করতে হবে।বুধবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার পর এখনো অনেক অর্জন করার বাকি আছে। সেটা আমি নিজেই আমার বক্তব্যে বলেছি। বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হলো, বিএনপির মতো সাম্প্রদায়িক, সন্ত্রাসী, অশুভ শক্তি। এই শক্তিকে পরাজিত করতে হবে, প্রতিহত করতে হবে।
বিএনপি দিবসটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণার দাবির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি তো কোনো দাবিকে বিচ্ছিন্নভাবে কিছু বলতে পারি না। মন্ত্রীসভা আছে, প্রধানমন্ত্রী আছেন। তারা এত বছর পর দাবিটা তুলছেন, কেন তুলছেন এটাও জানার দরকার আছে। আজকের এই দিনে আমরা শপথ নেব মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে বয়ে নিয়ে যাব, এটাই হোক আমাদের শপথ। -

বাজারে আগুনে পুড়ে ছাই ৬ চাল ও কাঁচামালের আড়ত
টঙ্গী বাজার আড়ৎপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ছয়টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে এগারোটায় সোনাভান মার্কেটের বিপরীতে একটি মশলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে একটি চালের আড়ত, চারটি আলু পেঁয়াজের আড়ত পুড়ে যায়।
রূপসী বাংলা চালের আড়তের মালিক মো. ফারুক হোসেন জানান, আগুন মুহূর্তে আমার সব শেষ হয়ে গেছে। আড়তে প্রায় ৫ হাজার বস্তা চাল ছিল। মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে। একথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
মেসার্স সবুজ এন্ড ব্রাদার্সের মালিক সবুজ মাতব্বর বলেন, আড়ত বন্ধ করে বাসায় পৌঁছে লেবারদের কাছে জানতে পারেন পাশের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বাসা থেকে এসে দেখেন দোকানের সামনে অংশ ও ভেতরে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের সংবাদ পাওয়ার পর দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সাড়ে ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।